নাটক রিভিউ || পরিচয়

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে পরিচয়। এই নাটকের মধ্যে যে নায়ক ও নায়িকা রয়েছে তাদের নাটক আমার সবসময় ভালো লাগে। তাদের জুটি অনেক সুন্দর হয়ে থাকে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি ও বাংলা ডাবিং করা মুভি অনেক দেখা হতো, অনেক খেলাধুলাও করা হতো তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না৷ তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



maxresdefault.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকপরিচয়
পরিচালকপ্রিতি দত্ত
অভিনয়খায়রুল বাশার, কেয়া পায়েল সহ আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্লাটফর্মইউটিউব
দৈর্ঘ্য৪২ মিনিট ১৭ সেকেন্ড
মুক্তির তারিখ০৭ মার্চ ২০২৪


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


Screenshot_20240721_120554_YouTube.jpg

Screenshot_20240721_120601_YouTube.jpg

Screenshot_20240721_120628_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আজকে আমি আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আশা করি আজকে যে পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ এখানে নাটকের মধ্যে এত বিষয় সুন্দর বিষয় ফুটিয়ে তোলা হয়েছে যা দেখে আপনারা অনেক বেশি পরিমাণে মুগ্ধ হয়ে যাবেন৷ একই সাথে এই নাটকের নাম দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আমি আজকে কি সম্পর্কে পোস্ট শেয়ার করতে যাচ্ছি৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যাবে৷ এখানে নায়কের এবং তার বন্ধুদেরকে দেখানো হয়৷ তারা সবাই মিলে গল্প করছিল৷ তখন সেখানে নায়িকাকে তারা দেখতে পায়৷ নায়ক এক দৃষ্টিতে অন্য দিকে তাকিয়ে ছিল৷ নায়িকা ভেবেছিল যে নায়ক তার দিকে তাকিয়ে রয়েছে৷ তাই তখন সে তাদের কাছে আসে৷ তাদের সাথে বিভিন্ন ধরনের ঝামেলা করতে থাকে৷ এরপর তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়৷ এভাবেই তাদের পরিচয় হয়ে যায়৷ এর পরবর্তী সময়ে নায়িকার সাথে নায়কের অন্য এক জায়গায় দেখা হয়ে যায়৷ একই সাথে এখানে নায়িকা নায়কের সাথে দেখা করতে করতে একটা সময় নায়কের অনেক ভালো একজন বন্ধুতে পরিণত হয়ে যায়৷ নায়ক এর আগের যে গার্লফ্রেন্ড ছিল তার সাথেও একদিন তাদের দুজনের দেখা হয়ে যায়৷ তখন সেখানে নায়িকা তার সামনে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়৷ এর ফলে সে অনেকটাই জেলাস ফিল করে।



Screenshot_20240721_120650_YouTube.jpg

Screenshot_20240721_120702_YouTube.jpg

Screenshot_20240721_120708_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এর পরবর্তী সময়ে তাদের এই সম্পর্কে আরো অনেকটাই গভীর হতে থাকে৷ নায়িকা তার সাথে প্রতিদিন দেখা করতে থাকে৷ তার সাথে প্রতিদিন কথাবার্তাও চলতে থাকে৷ এভাবে তাদের অনেক সময় চলতে থাকে৷ নায়িকা নায়কের সাথে খুব ভালোভাবেই দেখা করে৷ তার সাথে খুব ভালো সম্পর্ক সে বজায় রাখে৷ এর পরবর্তী সময়ে নায়ক যখন নায়িকার কথা তার বাসায় বলে তখন ওনারা এই বিষয়টিতে রাজি হয়ে যান৷ একই সাথে সেখানে যখন নায়িকা তাদের সাথে দেখা করে তখন তারা দুজনেই অনেক খুশি ছিলেন৷ নায়িকাকে তারা অনেক পছন্দ করে৷ তারা সবাই মিলে অনেক প্রশংসা করছিলেন৷ এর পরবর্তী সময়ে নায়িকা যখন তার বাবাকে নায়কের কথা বলে তখন তিনিও রাজি হয়ে যান৷ এর পরবর্তী সময় সব কিছু ঠিকভাবেই চলছিল৷ তবে একদিন দেখা যায় যে নায়িকা আর কোন ভাবে নায়কের সাথে কোন ধরনের যোগাযোগ করে না৷ ফলে নায়ক অনেকটাই চিন্তিত হয়ে যায়৷ সে ভাবতে থাকে সে কি করবে৷ সে নায়িকার বাবার কাছে চলে যায়৷ তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখন তিনি বলেন যে নায়িকার ক্যান্সার হয়েছে।


Screenshot_20240721_120718_YouTube.jpg

Screenshot_20240721_120723_YouTube.jpg

Screenshot_20240721_120734_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এই রোগের কারণে সে এখন কাউকে চিনতে পারছে না৷ সে এখন এতটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে যে সে বাসা থেকে বের হয় না এবং সে তার পিতা-মাতাকেও চিনে না৷ এভাবেই সে অনেক দিন সেখানে বাসায় পড়ে থাকার কারণে নায়ককে তারা কিছুই জানাতে পারেনি৷ কোন কিছুই তারা জানাতে চায়ও না৷ তখন নায়ক বলে যে সে এরকম অবস্থার স্বীকার হয়েছে তো কি হয়েছে সে তাকে সত্যিকারের ভালবেসেছিল৷ নায়িকাও যেহেতু তাকে ভালোবেসেছিল তাই তারা দুজনেই বিয়ে করবে৷ তারা দুজনেই তাদের এই সম্পর্কের পথ চলাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। এভাবেই তাদের এই সম্পর্ক আরো অনেক গভীর ভাবে সৃষ্টি হয়ে যায়৷ নায়কের সাথে নায়িকার বিয়ে হয়ে যায়৷ তারা সবকিছু খুব সুন্দর ভাবে উদযাপন করে৷ হাসপাতালেই তাদের বিয়ে হয়েছিল৷ এর পরবর্তী সময়ে তাদের দুজনের মিল হয়ে যাওয়ার ফলে নাটকটি খুবই সুন্দর ভাবে শেষ হয়ে যায়।



নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ নাটকের মধ্যে এত সুন্দর বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে যা দেখে আপনারা অনেক বেশি পরিমাণে মুগ্ধ হয়ে যাবেন৷ কারণ এই নাটকের মধ্যে এত সুন্দর বিষয় আমরা দেখতে পাই যা আমাদেরকে প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণে মুগ্ধ করে৷ আসলে এই নাটকের মধ্যে একেবারে বাস্তবিক ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে৷ আসলে একটা সময় যখন কোনো মানুষকে আমরা চিনি না অথবা কোনো মানুষের সাথে আমাদের কখনো পরিচয় হয় না, যখন হঠাৎ করে তার সাথে আমাদের পরিচয় হয়ে যায় এবং সেই পরিচয় থেকে যখন আমাদের সেই সম্পর্ক অনেকটাই গভীর হয়ে যায় তখনই আমরা তা সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এই ধারণা থেকে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আমাদের এই সম্পর্কের সব কথা সবাইকে বলে দিতে পারি৷ তেমনি নাটকের মধ্যেও নায়িকার সাথে নায়কের পরিচয় হওয়ার পরে যখন তাদের সম্পর্ক অনেক গভীর হওয়ার পরে সবকিছু ঠিকভাবে চলার পরে যখন নায়িকার একটি রোগ ধরা পড়ে এবং সে অনেক বড় একটি রোগের কারনে নায়িকার পিতা-মাতা বলেছিল যে নায়ক যেন আর এখানে না আসে৷ সে যেন অন্য কোথাও চলে যায়৷ তবে নায়ক কোনভাবে তার ভালোবাসার মানুষকে ছাড়তে চায়নি। তাই সে নায়িকার সাথে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তাকে বিয়ে করে৷ এর পরবর্তী সময় তাদের দুজনের মিল হয়৷ আসলে বাস্তবিক জীবনে আমরা এমন অনেক ঘটনাই দেখতে পাই। প্রিয় মানুষের যা কিছুই হয়ে যাক না কেন সে মানুষকে ছেড়ে আসাটা অনেক কষ্টকর হয়ে যায়।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৯.৬/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের নাটক রিভিউ। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240424_153132.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 last year 

বাহ! তুমি তো দেখছি প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর নাটক রিভিউ শেয়ার করো। নিজে নাটক দেখে আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়া মানে বেশ ভালো লাগে। নাটকটি দেখে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

চেষ্টা করছি সুন্দর কিছু নাটক আপনাদের মাঝে উপস্থাপন করার।

 last year 
  • 05.02.2025


1000124343.jpg

1000124342.jpg

 last year 

ভালোবাসা, ত্যাগ এবং সত্যিকারের সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে এই নাটকে মধ্যে ।যা আমাদের জীবনের মূল্যবান শিক্ষা দেয়। মানুষ যখন তার প্রিয়জনকে ছেড়ে আসতে চায় না, তখন প্রেমের শক্তি এবং একে অপরের প্রতি অটুট শ্রদ্ধা সেই সম্পর্ককে আরও গভীর করে তোলে। এই ধরনের নাটক আমাদের জীবনের অসংখ্য অনুভূতি ও চ্যালেঞ্জের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়।আপনার নাটক রিভিউ পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

এত সুন্দর এবং গোছানো একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

নাটকের শেষে তাদের মিল হয়েছে এটা দেখে ভালো লাগলো। নাটকের গল্পটা খুব সুন্দর। আপনি চমৎকার ভাবে পুরো নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সময় করে নাটকটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

যখন শেষ পর্যন্ত মিল হয় তখন যে ভালোলাগা কাজ করে তা একেবারে অন্য ধরনের।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভালোবাসা রইলো আপনার প্রতি সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।

 last year 

খায়রুল বাশার আর কেয়া পায়েলের নাটক গুলো অনেক বেশি সুন্দর হয়। আমার কাছে তো তাদের দুজনের নাটকগুলো দেখতে অনেক সুন্দর লাগে। মাঝেমধ্যেই তাদের নাটক দেখা হয়ে থাকে। পরিচয় নাটকটা এখনো পর্যন্ত দেখিনি। তবে রিভিউটা সুন্দর লেগেছে পড়ে। ভাবছি সময় পেলে নাটকটা দেখব।

 last year 

নাটকটি অনেক সুন্দর হয়েছে৷ তবে যদি দেখে নেন তাহলে আরো অনেক ভালো লাগবে।

 last year 

অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। এমন সুন্দর সুন্দর নাটকগুলো আমি অনেক অনেক পছন্দ করি। ভালোলাগা খুঁজে পাই এমন সুন্দর নাটকেরও আছে। আপনার রিভিউটা ভালো লাগার ছিল। নাটক সম্পর্কে গুছিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করেছেন। এত সুন্দর নাটক রিভিউ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে লেখার।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

যদিও আমি একজন বাংলাদেশী নাটকের ফ্যান। কেননা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর নাটক আমি ইউটিউবে দেখতে পাই যা দেখে আমার খুব ভালো লাগে। ঠিক তেমন একটি নাটক আজ আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আসলে নাটকটি রিভিউ করে নাটকটি দেখার আমার খুব ইচ্ছে হচ্ছে।

 last year 

আপনি বাংলাদেশী নাটকের ফ্যান শুনে খুব খুশি হলাম।

 last year 

সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। পরিচয় নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ পরিচয় নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

খুব সুন্দর একটি নাটক ছিল এটি।
দেখে নিলে অনেক ভালো লাগবে।