রেসিপি-:ইফতারে আলু গাজরের মিক্সড চপ রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250305_164012.jpg

আজকে চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে। রমজান মাসে ইফতারের সময় এরকম ভাজাপোড়ার আয়োজন করা হয়। আমাদের সবার ঘরে ঘরে বিভিন্ন রকম চপ রেসিপি তৈরি করা হয়। আমি তো প্রায়ই বিভিন্ন রকম চপ তৈরি করে থাকি। আজকে তৈরি করেছি আলু গাজর দিয়ে মিক্স একটা চপ। যেটা খেতে অসম্ভব মজার ছিল। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আর খেতে অনেক মজার হয়ে থাকে। আলু এবং গাজর এর এই রেসিপিটা তৈরি করলে একদম মুচমুচে চপ তৈরি হয়।

রমজানে ইফতারে ভাজাপোড়ার ক্ষেত্রে এই চপ যদি রাখা যায় তখন খেতে যেমন ভালো লাগে তেমনি একটা হেলদি রেসিপি হয়। কারণ এখানে সবজির সমাহার রয়েছে। বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিলে তারা অনায়াসেই খেয়ে ফেলতে পারবে। যাইহোক আজকের এই মজাদার চপ তৈরি করেছিলাম গতকাল বিকেলে। ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করে ফেলি।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
আলুকুচি১ কাপ
গাজরকুচি১ কাপ
পেঁয়াজকুচি১টি
কাঁচামরিচকুচি৬/৭টি
লবণ১ চা চামচ
রসুনবাটা১টেবিল চামচ
জিরাগুঁড়া১ চা চামচ
মাংসের মসলা১চা চামচ
হলুদগুড়ো১/২ চা চামচ
গোটাজিরা১/২ চা চামচ
বেসন১ কাপ
তেলভাজার জন্য

VideoCapture_20250306-103339.jpg

প্রথম ধাপ

প্রথমে আলু,গাজর গ্রেট করে নিলাম।তারপর পেঁয়াজ,কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে নিলাম।এখন পেঁয়াজকুচি আর কাঁচামরিচকুচি ভালোভাবে মেখে নিলাম।

VideoCapture_20250306-103345.jpg

দ্বিতীয় ধাপ

এইধাপে আলু, গাজর এবং অন্যান্য উপকরণ গুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম।

VideoCapture_20250306-103349.jpg

VideoCapture_20250306-103352.jpg

তৃতীয় ধাপ

এখন দিয়ে দিলাম গোটাজিরা, হলুদগুড়ো, মরিচগুড়ো, জিরাগুড়ো, মাংসের মসলা সবকিছু দিয়ে দিলাম।তারপর আবারও হাত দিয়ে সবকিছু মেখে নিলাম।

VideoCapture_20250306-103405.jpg

VideoCapture_20250306-103424.jpg

চতুর্থ ধাপ

এইধাপে দিয়ে দিলাম বেসন। বেসন দিয়ে ভালোভাবে সবকিছু মেখে নিলাম। যাতে করে সফট একটা ডো তৈরি করে নিলাম।

VideoCapture_20250306-103426.jpgVideoCapture_20250306-103430.jpg

VideoCapture_20250306-104245.jpg

পঞ্চম ধাপ

এবার ফ্রাইপ্যানে তেল দিলাম বেশ অনেকটা পরিমাণে। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম।

VideoCapture_20250306-103507.jpg

VideoCapture_20250306-103513.jpg

ষষ্ঠ ধাপ

তেল ভালোভাবে গরম হলে এক এক করে সবগুলো চপ দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে তুলে নিলাম।

VideoCapture_20250306-103522.jpgVideoCapture_20250306-103529.jpg
VideoCapture_20250306-103537.jpgVideoCapture_20250306-103554.jpg

পরিবেশন

এইতো তৈরি হয়ে গেল মজাদার আলু গাজরের চপ। এটা তৈরি করা যেমন সহজ তেমন মজার।

VideoCapture_20250306-104555.jpg

VideoCapture_20250306-104600.jpg

20250305_164012.jpg

20250305_164022.jpg

20250305_164030.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 last year 

ইফতারে এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। আলু গাজরের মিক্সড চপ রেসিপি দারুন হয়েছে আপু। দেখেই খেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 11 months ago 

জি আপু খেতে অসম্ভব মজার হয়েছিল। একদিন তৈরি করে দেখতে পারেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_20250306-112820_Chrome.jpg

Screenshot_20250306-112744_Chrome.jpg

 last year 

ইফতারের সময় এরকম ভাজাপোড়া না হলে তো ইফতার জমেই না। এগুলো যেমন মজাদার তেমনি অনেক হেলদি। আপনি আলু গাজরের মিক্সড চপ তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। এগুলো দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে এটা দেখে। এই চপটা কখনো তৈরি করিনি, তাই ভাবছি একদিন তৈরি করবো।

 11 months ago 

একদম ঠিক বলেছেন আপু। ইফতারের সময় এরকম ভাজাপোড়া খেতেই ইচ্ছে করে বেশি। ধন্যবাদ আপনাকে।

এটা খুব সুস্বাদু দেখায়. রোজা ভাঙার সময় অবশ্যই আপনার পরিবার এটি খেতে খুশি হবে

 11 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

গাজর আলুর এই মিক্সড চপ আমার মায়ের হাতে খেয়েছিলাম অনেক দিন আগে আর খেতে বেশ ভালই হয়। ইফতারের সময় এরকম মজাদার রেসিপি হলে খেতে তো ভালোই লাগে উপরন্তু মনটাও খুশি হয়ে যায় আমার ধারণা। তাছাড়া ইফতারের সময় আপনারা তো ভাজাপোড়া খেতে ভালোই বাসেন তাই না? ফলে এই ধরনের রেসিপিগুলো বেশ মজাদার হয়।

 11 months ago 

এটা খেতে ভীষণ মজার হয়। আপনার মা বানিয়েছিল শুনে ভালো লাগলো।

 last year 

বাহ রেসিপিটা দারুণ হয়েছে তো। ইফতারে আলু গাজরের মিক্সড চপ রেসিপি খেতে দারুন লাগে।খুবই গুছানো রেসিপি ছিল। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 11 months ago 

জি ভাইয়া এটার চপ ভীষণ সুস্বাদু। একদিন ট্রাই করে দেখতে পারেন।

 last year 

ইফতার মানেই নানান রকমের বাহারি চপ।চপ থেকে কার না ভালো লাগে আর তা যদি হয় এমন সুন্দর আকর্ষণীয় আলু গাজরের মিক্স চপ তাহলে তো কোন কথায় নেই।দারুণ চপ করেছেন আপু।লোভনীয় হয়েছে বেশ।ধন্যবাদ লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 11 months ago 

ইফতারির সময় বিভিন্ন রকম চপ খেতে সবার কাছেই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আলু গাজরের মিক্স চপ এভাবে কখনো খাওয়া হয়নি। ভালো লাগলো আপনার পুরো রেসিপি টা দেখে। ইউনিক একটা রেসিপি দেখলাম। ইফতারে ভিন্ন ধরনের কিছু খেতে ভালো লাগে। বেশ লোভনীয় লাগছে চপ গুলো দেখতে। ধন্যবাদ আপু লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

 11 months ago 

আমি প্রায় সময় এটা তৈরি করে থাকি আপু। এটা খেতে ভীষণ মজার হয়, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.042
BTC 67220.21
ETH 1938.40
USDT 1.00
SBD 0.38