চিকেন ভেজিটেবল রাইস।🍚

in আমার বাংলা ব্লগlast year (edited)

"হ্যালো বন্ধুরা"

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

পোলাও খেতে আমরা সকলেই পছন্দ করি।বাসায় আত্মীয় স্বজন আসলে তাদের আপ্যায়নে প্রথমেই পোলাও এর কথা মাথায় আসে তারপর বাকি সব আইটেম।আর ছোট বাচ্চারা তো পোলাও খেতে খুবই পছন্দ করে সে ক্ষেত্রে দেখা যায় সপ্তাহে একটি দিন হলেও পোলাও রান্না করে বাচ্চাদের খাওয়ানো হয়।সাদা পোলাও বেশিরভাগ দিন আমরা খেয়ে থাকি আরো বিভিন্ন ধরনের পোলাও হয়ে থাকে।এখন যেহেতু শীতকালীন সবজিগুলো পাওয়া যায় সে ক্ষেত্রে সবজি দিয়ে নানা ধরনের আইটেম তৈরি করা হয়।আজ মনে হলো সহজ পদ্ধতিতে এমন একটা কিছু রান্না করি যা খেতে সুস্বাদু হবে এবং সেই সাথে সময়ও বেঁচে যাবে।সেই চিন্তাধারা থেকেই মুরগির মাংস সবজি দিয়ে পোলাও রান্না করেছি যা খেতে খুবই সুস্বাদু হয়েছিলো আর বাড়তি কোনো আইটেম করতে হয়নি সেদিক দিয়েও সময় বেঁচে গেছে।

চলুন তাহলে রেসিপিটি জেনে নেওয়া যাক।

IMG_20250223_203011.jpg

IMG_20250223_202742.jpg

উপকরণ

চিনিগুঁড়া চাল
মুরগির মাংস
মিক্সড সবজি
পেঁয়াজ
আদাবাটা
রসুনবাটা
জিরাগুঁড়া
মরিচের গুঁড়া
কাঁচামরিচ কুচি
পুদিনাপাতা কুচি
গোটা জিরা
গরমমসলা
তেজপাতা
তেল

InCollage_20250223_194933722.jpg

ধাপ-১

প্রথমে চাল গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি।
InCollage_20250223_195014163.jpg

ধাপ-২

এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি।তারপর গোটাজিরা তেজপাতা গরম মসলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি।পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি।
InCollage_20250223_195039574.jpg

ধাপ-৩

এবার মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি।তারপরে টমেটো কুচি আদা বাটা রসুন বাটা ও গুঁড়া মসলা,স্বাদমতো লবণ দিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি।
InCollage_20250223_195120021.jpg

ধাপ-৪

এবার সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।তারপর কাঁচা মরিচ কুচি ও পুদিনা পাতা কুচি গুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
InCollage_20250223_195151189.jpg

ধাপ-৫

এবার ধুয়ে রাখা চাল গুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে-চেড়ে পরিমাণ মতো জল দিয়েছি।
InCollage_20250223_195236063.jpg

ধাপ-৬

চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। জল অর্ধেক শুকিয়ে উপর থেকে কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি যাতে চালগুলো সিদ্ধ হয়।
InCollage_20250223_195317458.jpg

ধাপ-৭

এবার উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিয়েছিলাম।কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এভাবেই তৈরি হয়ে গেলো চিকেন ভেজিটেবল রাইস রেসিপি টি।
InCollage_20250223_204301239.jpg

পরিবেশন

IMG_20250223_202742.jpg

আমার আজকের রেসিপি আশাকরি আপনাদের ভালো লেগেছে?আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন পরবর্তী সময়ে আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।

IMG_20230307_020842.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতশী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে। আর ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভালো কাজের, ভালো ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

cmc_image_1740243429797.jpg

Sort:  
 last year 

সঠিক বলেছেন আপনি বাসায় মেহমান আসলে প্রথম আইটেমটা পোলাও হিসেবে নির্বাচন করে থাকি আমরা। তো যাই হোক আপনি আজকে মুরগির মাংস এবং সবজি দিয়ে দারুন ভাবে চিকেন ভেজিটেবল রাইস তৈরি করেছেন। আপনার রেসিপির রন্ধন প্রণালী অনুসরণ করে বাসায় একদিন এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবো। কারণ আপনার রেসিপিটি খুবই ভালো লেগেছে।

 last year 

হ্যাঁ ভাইয়া বাসায় মেহমান আসলে পোলাও খাওয়াতে না পারলে ভালো লাগে না এটা সবার ক্ষেত্রেই হয়।ধন্যবাদ ভাইয়া।

 last year 

চিকেন ভেজেটেবল রাইস আমার অনেক পছন্দ। তবে বাচ্চাদের জন্য তেমন চিকেন ভেজেটেবল রাইস রান্না করে খাওয়া হয় না। আপনার রাইস নিশ্চয় অনেক মজার ছিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জ্বি আপু অনেক মজার হয়েছিলো। এভাবে রান্না করলে বাচ্চারাও খাবে আশাকরি।ধন্যবাদ আপু।

 last year 

আপনার পোলাও রেসিপিটি সত্যিই খুব আকর্ষণীয় এবং সহজ মনে হচ্ছে। পোলাও এমন একটি খাবার যা সব বয়সী মানুষই খুব পছন্দ করে, আর বিশেষ করে বাচ্চাদের তো অনেক ভালো লাগে। মুরগির মাংস ও সবজি দিয়ে তৈরি পোলাও এরকম শীতকালে আরো বেশি উপভোগ্য। খাবারের স্বাদ, স্বাচ্ছন্দ্য এবং সময় বাঁচানোর চিন্তাধারা সবকিছুই খুব ভালো লাগলো।

 last year 

বাচ্চারা পোলাও খুবই পছন্দ করে সবার ঘরেই।শীতকাল চলে গেলে তো আর সবজি খেতে ভালো লাগবে না।ধন্যবাদ আপু।

 last year 

আসলে আপনার আজকের এই রেসিপি গন্ধ কিন্তু আমি পোষ্টের ভিতরে টের পাচ্ছি। কেননা এই ধরনের রেসিপির গন্ধটা অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। আপনি খুব সুন্দর ভাবে এই ভেজিটেবল দিয়ে একটা ইউনিক ধরনের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এই ধরনের রেসিপি পরবর্তীতে আমি তৈরি করার জন্য চেষ্টা করব।

 last year 

যাক আমার রেসিপির গন্ধ আপনার নাক অব্দি পৌঁছেছে জেনে খুশি হলাম..হি হি হি😅 ঠিক বলেছেন দাদা এরকম রান্না করলে গন্ধ টা অনেক বেশি ভালো লাগে।সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

 last year 

InCollage_20250224_000446197.jpg

Screenshot_20250224_000108.jpg

 last year 

চিকেন ভেজিটেবল রাইস দেখে তো লোভ লেগে গেল। রাতের বেলা আমি যে কয়টি খাবার দেখছি সবকিছুই আমার কাছে লোভনীয় লাগছে। এ রেসিপিটি দেখে ভিশন লোভ লেগে গেল। চিকেন ভেজিটেবল রাইস কখনোই খাওয়া হয়নি আমার। তবে রেসিপিটি চমৎকার লাগলো। ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো ভালো রেসিপি দেখলে সত্যিই অনেক খারাপ লাগে আমারও মাঝে মাঝে এরকম হয়।😅সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

চিকেন খাইনা জন্য এর স্বাদ জানি না কিন্তুু খেতে খুবই সুস্বাদু এই চিকেন ভেজিটেবল রাইস তা রেসিপিটি দেখেই বুঝতে পারছি। দারুণ হয়েছে। এরকম রেসিপি থাকলে আর কোন আইটেম দরকার পরে না।অসাধারণ সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ও সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

হ্যাঁ তোমরা তো এর স্বাদ বুঝবা না যারা চিকেন খায় না তাদের জন্য একটু সমস্যা।সময় বাঁচানোর জন্যই এই রেসিপি টি করেছিলাম।ধন্যবাদ।

 last year 

অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে একদমই পছন্দ করে না। আমার বিশ্বাস এভাবে তাদেরকে রান্না করে দিলে তারা চেটেপুটে খাবে। আপনার তৈরি চিকেন ভেজিটেবল রাইসের রেসিপি আমার কাছে বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ বৌদি মজাদার চিকেন ভেজিটেবল রাইসের রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাবি বাচ্চারা সবজি পছন্দ করে না এভাবে রান্না করে দিরে অবশ্যই খাবে।আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য টি করার জন্য।

 last year 

রাইস এবং চিকেন দিয়ে এমন রেসিপি খেয়েছি। তবে ভেজিটেবল দিয়ে ঐভাবে খাওয়া হয়নি। রেসিপি টা দারুণ তৈরি করেছেন আপু। বেশ চমৎকার লাগছে দেখে। পাশাপাশি খুবই সুন্দর উপস্থাপন করেছেন রেসিপি টা ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

মাঝে মাঝে খাবারের ভিন্নতা আনার জন্য নতুন কিছু তৈরি করার চেষ্টা করি।আর সেই চিন্তা থেকেই সবজি দিয়ে রান্না করেছিলাম ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

এতো সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন তা তো আপনি একেবারে ঠিক করেন নি৷ এটি দেখে তো এখনই মুখের মধ্যে পানি চলে আসলো৷
এখন যদি এটি আর খেতে না পারি তাহলে তো আর ভালই লাগবে না৷ যাই হোক এটি আপনি খুব সুন্দর ভাবেই তৈরি করেছেন৷ এটি তৈরি করার ধাপগুলো একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন এবং ডেকোরেশন আপনি শেষ পর্যন্ত শেয়ার করেছেন তা দেখে এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.048
BTC 67373.05
ETH 2024.89
USDT 1.00
SBD 0.52