নতুন বছর নতুন নিঃশ্বাস..!😌
Happy New Year
পুরনো বছরের সব কষ্ট, অভিমান আর না-পাওয়াগুলো পেছনে ফেলেনতুন বছরটা আসুক শান্তি, সুস্থতা আর একটু বেশি হাসি নিয়ে।সবাই ভালো থাকুক, মনটা থাকুক হালকা।সবাইকে হৃদয় থেকে হ্যাপি নিউ ইয়ার।✨
Image source
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি।
পুরনো বছরটা আমার জন্য সহজ ছিলো না।কতো মানুষ জীবন থেকে চলে গেলো, কতো আপনজন আমাকে পর করে দিলো সেইসাথে আমার অনেক কষ্ট জমে ছিলো মনে,কিছু অভিমান কাউকে ইচ্ছে করেই বলিনি কারণ বলে কি লাভ বলেন!যে চলে যাবে তাকে তো জোর করে আটকানো যায় না আমরা চাইলেও তা পারি না।তাই তো চুপচাপ বসে সবার চলে যাওয়া গুলোকে উপভোগ করেছি এছাড়া তো আমার আর কিছু করার নেই।
আপনজনদের অস্বাভাবিক আচরণ মেনে নিতে খুবই কষ্ট হচ্ছিলো।কতোদিন কতোরাত কেঁদেছি তার কোনো ঠিক নেই।কিন্তু তাতে কারো কিচ্ছু যায় আসেনি যা কষ্ট পাওয়ার আমিই পেয়েছি।মাঝে মাঝে খুব কষ্টে সব কিছু বুঝি খুব ভারী হয়ে গেছে,আবারও নিজেকে সামলে নিয়েছি।এভাবেই সময় গুলো পার করেছি সময় কখনো থেমে থাকে না।যতোই দুঃখকষ্ট যাক তবুও এক সময় পুরনো বছরটা শেষ হয়ে যায়।নতুন বছর কখনো সুখের হয় আবার কখনো অনেক বেশি কষ্টের তারপরও আমরা চাই নতুন বছর যেনো সবসময়ই ভালো কাটে।
তাইতো এবার নতুন বছরের শুরুতে আমি নিজের মনকে প্রশ্ন করলাম এবার কী চাই?আমি আর খুব বেশি কিছু চাই না।আমি চাই না সব কিছু একদম ঠিক হয়ে যাক।চাই না সেইসব স্বার্থপর মানুষেরা আর আমার জীবনে ফিরুক,কারণ সেইসব মানুষ এতোগুলা বছর শুধু আমার সাথে আপনজন সেজে আমাকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছে তাদের যখন স্বার্থ ফুরিয়ে গেছে তখন সবাই আমাকে পর করে দিয়েছে।তাই আমি চাই না আর তাদের সাথে চলতে।একটা প্রবাদ বাক্য আছে না!দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো..ঠিক তেমনই স্বার্থপর আপনজনদের চেয়ে একা থাকা অনেক ভালো।এখন আমি শুধু চাই,পুরনো বছরের সব কষ্ট, অভিমান আর না পাওয়াগুলো পেছনে ফেলে নতুন বছরটা আমার জীবনে আসুক শান্তি, সুস্থতা আর একটু বেশি হাসি নিয়ে।এই বছরে আমি নিজের যত্ন নিতে চাই। ছোট ছোট আনন্দ খুঁজে নিতে চাই। মন খারাপ হলেও যেনো নিজেকে বুঝিয়ে বলতে পারি সব ঠিক হয়ে যাবে সবচেয়ে বেশি চাই, মনটা যেনো হালকা থাকে। আর আমার মতো করে সবাই ভালো থাকুক।
হ্যাপি নিউ ইয়ার। ✨🫶
OR





.gif)