বিশ্বাস এবং ভালোবাসা।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন? পরম করুনাময় ঈশ্বরের কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

🙏বিশ্বাস🙏

বিশ্বাস অনেক বড় একটি ধারণা।বিভিন্ন ক্ষেত্রে এর ধরন ভিন্ন ভিন্ন। অন্যের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, আদর্শের প্রতি বিশ্বাস,লক্ষ্যের প্রতি বিশ্বাস – ইত্যাদি।সবচেয়ে বড় বিশ্বাস হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা কেননা একমাত্র ঈশ্বরই আমাদের সকল বিপদ হতে রক্ষা করতে পারেন।ঈশ্বর এক তবে তাঁর অসংখ্য রূপ রয়েছে।তিনিই সকলের স্রষ্টা এবং তিনি নিজেই মানব রূপ ধারণ করেন।ঈশ্বর সর্বত্র এবং সর্বদা এবং তাঁর ব্যতীত আমাদের অস্তিত্ব নেই।আমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হই তখন ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকি।প্রতিটি মুহূর্তেই নানান ধরনের চাওয়া-পাওয়ার সম্মুখীন হতে হয়।সেই চাওয়া পাওয়ার ক্ষেত্রে কখনও লাভের ভাঁড়ার শূন্য বা পূর্ণ হয়ে থাকে। কুসংস্কার, দারিদ্র অভাব অনটন জীবনের মূল গতিপথকে যখন আগলে দাঁড়ায় প্রতিটি মুহূর্তেই তখন মা কালীর নাম জীবনে বড় ভরসা ও শক্তি যোগায়।
IMG-20230403-WA0000.jpg

পুরনো ঢাকার শাঁখারী বাজারের শ্রী শ্রী রক্ষা কালীমাতা স্বর্নালংকারে আভূষিতা মায়ের অপূর্ব সে যেন এক ভুবনমোহিনী রূপ। শাঁখারী বাজারের শ্রী শ্রী রক্ষা কালীমাতা মন্দিরকে ঘিরে রয়েছে অনেক কাহিনী।মা রক্ষাকালী রুপে তাঁর সন্তানদের রক্ষা করছেন। ভক্তরা কিছু চাইলে মাতা ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এবং মা যে কোনো বিপদ থেকে ভক্তদের রক্ষা করেন এটাই ভক্তদের বিশ্বাস।প্রতি শনিবারে মায়ের বিশেষ পূজা হয় এবং শনিবারে ভক্তদের সমাগম থাকে অনেক বেশি। এছাড়াও প্রতি আমাবস্যার পূজাও হয় এই মন্দিরে। মায়ের পাশাপাশি শিবেরও পূজা করা হয় এই মন্দিরে। শিবকেও সাজানো হয়েছে স্বর্নালংকারে।
IMG-20230403-WA0002.jpg

❤️ভালোবাসা❤️

সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করেই আমি অনেক অসুস্থ হয়ে পড়ি।কোন একটা বিষয় নিয়ে খুবই টেনশন করছিলাম তারপর শরীরের মধ্যে কেমন জানি অস্থিরতা শুরু হয়ে গেলো তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে পড়ি তারপর আর কিছুই বলতে পারিনা।মেয়েরা তো সেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলো সাথে সাথে আমার প্রতিবেশী রিতু ভাবিকে ডেকে আনে এবং বাসায় ওদের টিচার ছিলো সবাই মিলে আমার মাথায় জল ঢালতে শুরু করে।সবাই ভয় পেয়ে গিয়ে আমার হাসবেন্ড এর কাছে ফোন করে আমার অসুস্থতার খবর জানিয়ে দেয়।আমার মাথায় দীর্ঘ সময় জল ঢালার পর আমার জ্ঞান ফিরে আসে,কিন্তু আমি মুখ দিয়ে কথা বলতে পারছিলাম না কেমন জানি অনুভব হচ্ছিলো যা বলে বোঝাতে পারবো না এরকম অবস্থায় প্রায় ঘন্টা খানেক এর মতো ছিলাম।রিতু ভাবি অনেক সময় পাশে বসে কথা বলার চেষ্টা করছিলো তারপর এক পর্যায়ে আমার মুখ দিয়ে আওয়াজ বের হলো।

আমার অসুস্থতার খবর জানার পর থেকেই তার(হাসবেন্ড)খাওয়া ঘুম কোনকিছুরই ঠিক নেই।এমনিতেই সবসময় আমাকে নিয়ে চিন্তিত থাকে তার উপর এরকম একটা ঘটনা শোনার পর আরও বেশি চিন্তার মধ্যে পড়ে গেছে।সেদিন সারারাত নাকি ঘুমাতে পারেনি,শুধু মা কালীর স্মরণ করেছে এবং মায়ের কাছে মানত রেখেছে যাতে করে আমি সুস্থ হয়ে উঠি।হয়তো মা কালী তার ডাকে সাড়া দিয়েছেন তাই আমি মায়ের কৃপায় পরেরদিন পুরোপুরি সুস্থ হয়ে যাই এবং সকালে ঘুম থেকে উঠেই তার কাছে ভিডিও কল দেই আমাকে দেখে সে খুবই খুশি হয়েছে এবং তখন বললো যে আমি গতরাতে একটুও ঘুমাতে পারিনি সারারাত ধরে মা কালীর স্মরণ করেছি সকালে যেনো তোমাকে সুস্থ দেখি।আমার সুস্থতা দেখে সে পরের দিন সকালে উপোস থেকে মায়ের কাছে পুজো দিতে যায়।আমার প্রতি তার এই ভালোবাসা আছে বলেই আমি নিজেকে ধন্য মনে করি।❤️
IMG-20230403-WA0001.jpg

শাঁখারীবাজারের রক্ষাকালী মায়ের কাছে কোনকিছু মানত করলে তা পূরণ হয় এটা অনেক শুনেছি কিন্তু এখন তার প্রমাণ পেলাম।আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম তাতে করে হাসপাতালে কয়েকদিন থাকার মতো অবস্থা হয়েছিলো কিন্তু মায়ের অশেষ কৃপায় এক রাতের মধ্যেই কোন চিকিৎসা ছাড়া সুস্থ হয়ে যাই।আসলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাটা একদম সত্যি।

IMG-20230403-WA0004.jpg

IMG-20230403-WA0000.jpg

আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

ধন্যবাদ।

ডিভাইসনাম
VivoY 15
লোকেশনঢাকা শাঁখারীবাজার সোর্স

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Sort:  
 3 years ago 

দিদি অসুস্থ থেকে যে এখন সুস্থ শুনে অনেক ভালো লাগলো ৷ হুম দিদি বিশ্বাস এক মারাত্মক জিনিস ৷ যদি মনে প্রানে বিশ্বাস করা হয় ৷ তবে সাফল্য কিংবা সফলতা নিশ্চিত ৷
জয় মা কালী তার কৃপায় সুস্থ কি না জানি না ৷ তবে এই যে একটা বিশ্বাস এটাই সবচেয়ে বড় শক্তি ৷
যেমনটা বললেন

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাটা একদম সত্যি।

 3 years ago 

হ্যাঁ ভাই ঠিক তাই মানুষের মনের বিশ্বাসটাই অনেক বড় ব্যাপার। মনে বিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব। ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64333.27
ETH 1857.16
USDT 1.00
SBD 0.38