অতিরিক্ত রাগ আমাদের সম্পর্কগুলো ধ্বংস করে দেয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

রাগ মানুষের একটি স্বাভাবিক অনুভূতি। তবে যখন এই রাগ সীমা অতিক্রম করে যায়, তখন তা সম্পর্কের জন্য ভয়ংকর হয়ে ওঠে। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষ সব জায়গাতেই রাগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে সবচেয়ে কাছের মানুষকেও দূরে সরিয়ে দেয়।আমরা অনেক সময় ছোটখাটো বিষয়েও হঠাৎ রেগে যাই। সেই মুহূর্তে আমরা এমন কিছু কথা বলে ফেলি বা এমন কিছু আচরণ করি যা পরবর্তীতে অনুশোচনা তৈরি করে। কিন্তু তখন আর সম্পর্কটা আগের মতো থাকে না। একটা ভাঙন তৈরি হয়, আর ধীরে ধীরে সেই ভাঙনই দূরত্বে রূপ নেয়।

অতিরিক্ত রাগ আমাদেরকে শুধু মানসিকভাবে দুর্বল করে না, বরং অন্যদের কাছেও আমাদের নেতিবাচক চিত্র তুলে ধরে। কাছের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ কেউই চায় না সবসময় রাগী স্বভাবের মানুষের সঙ্গে থাকতে। আবার রাগের কারণে অনেক সময় সুন্দর সম্পর্কও ভেঙে যায়, যেটা পরে ফিরে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।রাগ নিয়ন্ত্রণ না করলে তা শুধু সম্পর্ককেই নয়, আমাদের জীবনকেও ক্ষতিগ্রস্ত করে। শান্ত সম্পর্কের জায়গায় আসে অশান্তি, ভালোবাসার জায়গায় আসে অভিমান, আর বিশ্বাসের জায়গায় জন্ম নেয় ভয়ের অনুভূতি আর তার ফলে সম্পর্ক আর টেকে না।

তাই রাগকে নিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তোলা জরুরি। যেকোনো পরিস্থিতিতে শান্তভাবে কথা বলা, সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া, আর একটু ধৈর্য ধরাই পারে সম্পর্কগুলোকে সুন্দর রাখতে। কারণ রাগ হয়তো মুহূর্তের আবেগ, কিন্তু সেই আবেগ যদি নিয়ন্ত্রণহীন হয়, তবে তা আজীবনের আফসোস ডেকে আনে।আসলে সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা, বিশ্বাস আর শ্রদ্ধা। অতিরিক্ত রাগ সেই ভিত্তিটাকেই ভেঙে দেয়।তাই যদি সম্পর্ককে লালন করতে চাই, তবে রাগকে নিয়ন্ত্রণ করাই হলো সবচেয়ে বড় জ্ঞান।

ABB.gif