অন্যের সাফল্যে খুশি হতে শেখা দরকার

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের সমাজে একটি বিষয় খুব বেশি চোখে পড়ে অন্যের সাফল্য অনেক সময় সহজে মেনে নিতে পারি না। কেউ ভালো কিছু অর্জন করলে অনেকের ভেতরে হিংসা কাজ করে, মনে হয় কেন আমি পারলাম না। কিন্তু আসলে অন্যের সাফল্যে খুশি হতে শেখাটাই আসল পরিপক্বতা এবং মানসিক শান্তির প্রমাণ।অন্য কেউ সফল হলে সেটা আমাদের ব্যর্থতার পরিচয় নয়। বরং তার সাফল্য প্রমাণ করে যে পরিশ্রম, ধৈর্য আর চেষ্টা থাকলে লক্ষ্য অর্জন সম্ভব। তাই অন্যের সাফল্য দেখে হিংসা না করে, অনুপ্রাণিত হওয়াই উচিত। কারণ অন্যের অর্জন আমাদেরও শেখায় আমিও চাইলে পারবো।

যখন আমরা অন্যের সাফল্যে খুশি হতে শিখি, তখন সম্পর্কগুলোও আরও সুন্দর হয়ে ওঠে। বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা সহকর্মীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সমর্থন বাড়ে। কারণ খুশি ভাগাভাগি করলে সেটা দ্বিগুণ হয়, আর হিংসা ভাগ করলে মন শুধু ভারী হয়।আসলে বড় কথা হলো, অন্যের সাফল্যে খুশি হতে শেখা মানে নিজের মনকে ইতিবাচক করে তোলা। এতে ঈর্ষা বা হতাশা কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের লক্ষ্যেও ফোকাস করা সহজ হয়।

তাই আমাদের জীবনে সত্যিকার সুখ চাইলে শুধু নিজের নয় অন্যের সাফল্যেও খুশি হতে হবে। কারণ এভাবেই আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় পরিবেশ তৈরি করতে পারবো।

ABB.gif