নীরব সৌন্দর্যে ফুটে থাকা হলুদ ফুল

20251216_145251.jpg

এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর, আমাদের বাগানে এই ফুলগুলোর মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। এই ফুলের পাপড়ি দেখতে অনেকটা সুন্দর এবং আকর্ষণীয়। এই ফুলগুলো কসমস ফুলের অন্তর্গত। এই ফুলের আবার অনেকগুলো কালার হয়ে থাকে। তবে সবথেকে বেস্ট হলো হলুদ কালার এর। এরপরে রয়েছে অরেন্জ কালার এর। হলুদ কালারটা অনেক বেশি উজ্জ্বল হয়ে থাকে। এইগুলো কিন্তু সূর্যমুখি পরিবারের একটি প্রজাতি। এইগুলো ভেতরের দিকে কিছুটা একইরকম।

তবে কিছু কিছু প্রজাতি আছে, যার মধ্যে এই প্রজাতির ফুলগুলো হলুদ আর অরেন্জ কালার বেশি হয়ে থাকে। এইগুলো আমাদের এশিয়ায় একটু বাগান বাড়ি এবং যেসব বাগানে সৌন্দর্যের জন্য লাগানো হয়ে থাকে। তবে এইগুলো বেশিরভাগ মধ্য এবং উত্তর আমেরিকার দিকে হয়ে থাকে। এই ফুলগুলো বার্ষিক উদ্ভিদ হারে জন্মে থাকে। তবে এইগুলো পূর্ণ রোদে জন্মায় । রোদের জায়গায় এইসব বেশি প্রকৃতির সাথে খাপ খাইয়ে বৃদ্ধি পেয়ে থাকে। এছাড়া পরাগরেনু আকর্ষণ করে থাকে। এইসব ফুলের উদ্ভিদ কিন্তু দ্রুত বর্ধনশীল।