খুশি থাকার চেষ্টা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খুশি থাকার চেষ্টা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


jump-2731641_1280.jpg



লিংক


এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের প্রচুর পরিমাণ অর্থ রয়েছে কিন্তু তাদের জীবনে কখনো সুখ-শান্তি নেই। আসলে অনেকেই মনে করে যে এই পৃথিবীতে যাদের প্রচুর পরিমাণ অর্থ আছে তাদের জীবনে প্রচুর পরিমাণে সুখ শান্তি আছে। একটা জিনিস সেইসব মানুষদের আমরা বলতে চাই যে এই পৃথিবীতে অর্থ থাকলেই যে মানুষ শান্তিতে থাকবে অথবা খুশি থাকবে এমন কোন কথা নেই। আসলে খুশি থাকার চেষ্টা করলেই যে জীবনে খুশি হওয়া যায় এমন কোন কথা নেই। বিভিন্নভাবে আমরা নিজেদেরকে খুশি করতে পারি অথবা অন্যের মুখে হাসি ফোটাতে পারি। আপনি যদি কখনো কোন একজন ব্যক্তির সাহায্য করে থাকেন তাহলে দেখবেন যে আপনার মনের মধ্যে একটা আলাদা খুশি জন্ম নিয়েছে।


আসলে এই পৃথিবীতে এখন সবাই অনেক বেশি স্বার্থপর হয়ে গেছে এবং সবাই সবার নিজের খুশি ছাড়া আর কখনো অন্যের সুখ-শান্তি চিন্তাভাবনা করার প্রয়োজন মনে করেনা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই জীবনে খুশি থাকতে চাই তাহলে সর্বপ্রথম অন্য মানুষকে খুশি করার চেষ্টা করতে হবে। কেননা এই পৃথিবীতে একজন ব্যক্তিকে অখুশি রেখে আমরা কিন্তু কখনো খুশি হতে পারব না সঠিকভাবে। অর্থাৎ আপনি দেখছেন যে আপনার প্রতিবেশী অনেক বেশি দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এবং আপনি অনেক সুখে রয়েছেন তাহলে দেখবেন যে আপনার সেই খুশির মধ্যে একটা দাগ কেটে যাবে এবং আপনিও চেষ্টা করবেন যাতে করে সেই মানুষটির জীবনে সুখ ফিরে আসুক।


পরমুহূর্তে যখন আপনি সেই মানুষটির মুখে হাসি দেখতে পারবেন তখন দেখবেন যে আপনার মনের মধ্যে যে খুশি হয়েছে সেই খুশি কিন্তু কখনো অন্য কিছুর বিনিময়ে আপনি কখনো পাবেন না। অর্থাৎ মানুষের উপকারের মধ্যে যে আলাদা ধরনের একটা সুখ খুঁজে পাওয়া যায় তা একমাত্র সেই পরোপকারী ব্যক্তিরা জানতে পারে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের প্রতিবেশীরা যাতে একটু খুশি থাকতে পারে এবং এমন কোন কাজ করবো না যাতে করে তারা অনেকটা অখুশি হয়ে যায়। এই পৃথিবীতে যেহেতু আমরা সারা জীবন কখনো বেঁচে থাকবো না তাই যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের উপকার করার চেষ্টা করবো এবং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন ভাবে তাদের সাহায্য করবো।


আর আমরা যদি হাজারো মানুষের মুখে হাসি ফোটাতে পারি তাহলে কিন্তু আমরা এখানেই স্বর্গ সুখ অনুভব করতে পারবো। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা অন্যের উপকার করতে পারি এবং অন্যের উপকারের মধ্যে নিজের জীবনটাকে কাটাতে পারি। এভাবে যদি আমরা একে অন্যের বিপদে-আপদে সাহায্য করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং মানুষের মত মানুষ হতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সবাইকে নিয়ে খুশি থাকতে পারি তাহলে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হবে যে পরিবেশে আমরা সবাই মিলে সুখে শান্তিতে বড় হতে পারব এবং জীবনটাকে সঠিকভাবে আমরা উপভোগ করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 67570.99
ETH 2063.87
USDT 1.00
SBD 0.48