You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৬

in আমার বাংলা ব্লগ • 3 years ago

তুমি হৃদয়ে ভাসা কল্পনা
তুমি আকাশে ভাসা মেঘকনা।
তুমি স্বপ্নে থাকা চঞ্চলতা
তুমি হৃদয়ে জাগ্রত ভালোবাসা।
তুমি কবিতায় ভাসা কল্পকথা
তুমি নীলিমায় হারানোর আকাংখা।

তুমি মনের শত আশা
তুমি প্রেমের তীব্র নেশা।
তুমি কল্পনার শত রং
তুমি মুখ ভেংচির ঢং।
তুমি নিঃশ্বাসের যেন ভরসা
তুমি স্নিগ্ধতার এক পসলা বর্ষা।