You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৬

in আমার বাংলা ব্লগ2 years ago

ধ্বংসস্তুপে ফুল ফোটে না,
বিষন্ন রাতের কান্না শোনে না কেউ,
জীবন চলে ব্যথার উপর দিয়ে
কেউ বোঝে না মনের ব্যথার গভীরতা।

তবুও আশার আলো জ্বলে মনের কোণে
কেউ হয়তো বুঝবে মনের কথা,
প্রাণের স্পর্শে মুছবে সব বেদনা
বাঁচার স্বপ্নে ভরে উঠবে হৃদয়।

স্তব্ধ হৃদয়ে হাসি ফোটে না
হৃদয়ের নিশ্চুপ ক্রন্দন বোঝে না কেউ,
আমার হাসির আড়ালে কষ্টের ছাপ
কেউ বোঝেনা ব্যাথার তীব্রতা কতখানি।

তবুও আশায় আমি বুক বাঁধি
হয়তো পাবো একটু আলোর দেখা
কারো স্পর্শে মন উতলা
ভুলে যাবো জীবনের শত যাতনা।

Sort:  
 2 years ago 

ওয়াও অনেক চমৎকার অনু কবিতা লিখেছেন ভাই পড়ে ভালো লাগলো। আমরা তো মানুষ তাই আশায় বুক বেঁধে বসে থাকি।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 73382.59
ETH 2295.88
USDT 1.00
SBD 0.49