"ভুয়ো ফোনকল/ম্যাসেজ"

in আমার বাংলা ব্লগ13 hours ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,আর তাই আজ চলে আসলাম নতুন একটি অনুভূতি শেয়ার করতে।

ভুয়ো ফোনকল/ম্যাসেজ:

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো নতুন অনুভূতি নিয়ে।এটি অনুভূতির সঙ্গে সঙ্গে সতর্কতামূলক বার্তাও বটে।তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক---

IMG_20260215_232748.jpg
সোর্স

আমার পোষ্টের টাইটেল দেখেই হয়তো বুঝে গিয়েছেন আমি কি বিষয় নিয়ে আজ লিখবো।হ্যাঁ বন্ধুরা, এখন বাস্তবতা বড়ই কঠিন ও অস্বস্তিকর।যেখানে এক আধুনিকতার ছোঁয়া রয়েছে ততই জীবনে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিছু ক্ষেত্রে।কিন্তু পূর্বে যখন এই আধুনিকতা ছিল না, ফোন বা এমন কোনো বিষয় ছিল না তখন যেন দুশ্চিন্তা ছিল না।ছিল না বাড়তি চিন্তা বা ঝুঁকি,ছিল শুধুই নীরব শান্তি।তাই আমি বলতে চাইছি আমাদের কতটা সতর্কতা অবলম্বন করতে হবে!কিংবা কতটা সাবধানতা অবলম্বন করতে হবে!যেখানে সামান্য ভুলেই সমস্ত সমস্যা বা সারাজীবনের ভোগান্তি পোহাতে হবে।

পরশুদিনের কথা।আমার ফোনে হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে।যেহেতু আমি অপরিচিত নাম্বার তাই একবার দেওয়াতে আমি তুলি নি।তো দ্বিতীয়বার আবার একই নাম্বারে কল আসলো।এরপর ফোনে একের পর এক OTP এর ম্যাসেজ আসতে লাগলো।পর পর মোট 25 টি টানা OTP আসার ম্যাসেজ।যেটা আমাকে বেশ চিন্তিত করেছিলো তাই আমি আমার দাদাকে বারবার নাম্বার আর ম্যাসেজগুলির স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছিলাম।কিন্তু কখনোই ম্যাসেজের ভিতরে ঢুকে দেখি নি।কিন্তু দাদা ধারণা করছিলো আমি কোথাও ভুল করে টাচ করে ফেলেছি কিনা!

কিন্তু কিছুক্ষণ পর অন্য আরেকটি নাম্বার থেকে তিনবার পর পর ফোন আসে।কিন্তু ধরার মতো সাহস আমার হয়নি অপরিচিত নাম্বারে।কারন প্রত্যেকটি নাম্বার বাইরের রাজ্যের ছিল,যেমন--ব্যাংগালোর,কর্ণাটক কিংবা কেরালা থেকে।তাই নম্বরগুলো দাদাকে পাঠিয়ে দিচ্ছিলাম।কিন্তু আমার দাদা যখন দাদার নাম্বার থেকে ফোন করে ওই নম্বরগুলিতে তখন সেটাতে ঢুকছেই না কল।হয়তো কেউ কোনো অ্যাপ দিয়ে ফোন করছিলো মজা করা কিংবা কোনো হ্যাকাররা।তাই আমি অপরিচিত নাম্বারগুলি ব্লক করে দিয়ে সমস্ত OTP আসা ম্যাসেজগুলি ডিলিট করে দিয়েছি।যেটা বেশ ঝুঁকিপূর্ণ, অনেকেই ওই ম্যাসেজ কিংবা ফোন কল ধরে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন।

প্রতিনিয়ত নিউজ চ্যানেল কিংবা খবরের কাগজ খুললেই এ ধরণের প্রতারণামূলক বা ধোঁকা কিংবা ভুয়ো ফাঁদে পা দেওয়ার ঘটনা লক্ষ্য করাই যায়।তাই আপনারাও সাবধানতা অবলম্বন করুন অপরিচিত নাম্বার থেকে।যেখান থেকে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করা হয়।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।