"পারিবারিক ভালোবাসাগুলি আজ ভাঙনের পথে"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি অনুভূতি শেয়ার করার জন্য চলে আসলাম।


IMG_20260330_221750.jpg

পারিবারিক ভালোবাসাগুলি আজ ভাঙনের পথে


6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বরাবরই আমি ভিন্ন ভিন্ন পোষ্ট শেয়ার করতে পছন্দ করি।কিন্তু এখন সময় ও পরিস্থিতির কারণে অনেকখানি সেটাতে ভাটা দেখা দিয়েছে।যাইহোক জীবনে চলার পথে অনেক ভাঙন আসে,তারপরও দিন শেষে আমরা জড়ো হওয়ার চেষ্টা করি।চেষ্টা করি সংঘবদ্ধভাবে একত্রিত থাকার জন্য।কিন্তু এখন সেটা অনেকটাই ভাঙা দেওয়ালের মতো ,আবার ফাটল ধরা যখন তখন সামান্য আঘাতেই ভেঙে পড়বে।তো আজ সেই পারিবারিক সম্পর্ককে নিয়েই লিখবো।তবে অনেকের এক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে, আমি শুধুমাত্র আমার মত ব্যক্ত করছি---

পূর্বে দেখা যেত খুবই একান্নবর্তী পরিবার।যেখানে বাড়ির প্রধান ঠাকুরদাদা থাকতেন,সংসারের নেতৃত্বে ঠাকুরমা থাকতেন।আর ছেলে,বউমা,বাচ্চাদের নিয়ে তৈরি হতো একটি সংঘবদ্ধ পরিবার।যেখানে একজনের বিপদে আরেকজনের মনে আঘাত লাগতো তাই দৌড়ে ছুটে যেত সবাই কাজ ফেলে।ভালোবাসাটাই আগে প্রাধান্য পেত সেখানে।আবার বয়স্করা সংসারের দায়িত্ব না নিতে পারলে বাড়ির বড় ছেলে কিংবা বউমার হাতে দায়িত্ব তুলে দিতো।সবাই মিলিত হয়ে একসঙ্গে গল্প করা,খাওয়া-দাওয়া,কাজ করা এবং সময় কাটানো সব কিছুই করা হতো।কিন্তু ধীরে ধীরে সেই একান্নবর্তী পরিবার ভেঙে যেন জোয়ারের জলে ভেসে গিয়েছে।আর এই ভাঙন শুধুমাত্র তৈরি হয়েছে লোভ-লালসাকে কেন্দ্র করে।

পূর্বে মানুষের মানসিকতা ছিল এক টুকরো খাবার সবাই মিলে ভাগাভাগি করে খাওয়ার অর্থাৎ সবাইকে নিয়ে ভালো থাকার।কিন্তু বর্তমানে সেই চিন্তাটা কোথায় যেন বিলীন হয়ে গিয়েছে।এখন সেটা একা ভালো থাকায় পরিণত হয়েছে, এখন সম্পত্তি ভাগাভাগির দাবিই আগে আসে।মানুষ পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে দায়িত্বহীন হতে চায়।শুধুমাত্র নিজের পৃথক সত্ত্বা নিয়ে বাঁচতে চায়।যেখানে এক লোলুপ মানসিকতা বাসা বাঁধে।আর ভালোবাসা নামক শব্দটি অর্থহীন হয়ে পড়ে সেখানে।

বর্তমানে একান্নবর্তী পরিবার মানেই সবাই ঝামেলার ভাবে।সেই ভাই ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসা আর দেখা যায় না।একটু বড় হলেই সবাই নিজের ভাগ বুঝে নিতে চায়।সবাই বাবা-মায়ের দায়িত্ব নিতেই ভুলে যায়।তার মাঝেও কিছু পরিবার এখনো লক্ষ্য করা যায় যারা একান্নবর্তী।কিন্তু তা খুবই হাতে গোনা কয়েকটি পরিবার।তাই পারিবারিক ভালোবাসাটা মজবুত হওয়াটা খুবই জরুরী।দিনশেষে পরিবারই এগিয়ে আসবে সকল বিপদে সকলের আগে।


আশা করি আমার আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 67396.13
ETH 2091.98
USDT 1.00
SBD 0.50