একটি ছবি যখন কথা বলে-(২)

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার

প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি @green015 ভারত থেকে। আজ তোমাদের সামনে নতুন একটি অনুভূতিমূলক পোস্ট নিয়ে হাজির হয়েছি।

"একটি ছবি যখন কথা বলে-(২)"

IMG_20260510_125414.jpg

প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট লিখতে পছন্দ করি।যেহেতু এই ছবিটি আমি বাংলা ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করেছি।তো একটি ছবির দ্বারা অনেক কিছুই বোঝানো সম্ভব আমার ধারনায়।যেটা একজন শিল্পী খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয় তার রং-তুলি দিয়ে নীরবতার সত্ত্বাকে জাগ্রত করতে,সম্মুখে আনতে বা মনের গভীরতাকে ফুটিয়ে তুলতে আঁকিবুকির মধ্যে।তেমনই একটি মিষ্টি ছবি এটি,যেখানে ভালোবাসার যে আত্মপ্রকাশ কতটা গভীর থেকে আসে তারই ভাষা এটি প্রতিবাদের মতোই।

আমি জানি না, শিল্পী তার অঙ্কনের মধ্যে তার কোন ধরনের বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছেন তবে আমি শুধুমাত্র আমার মতামত প্রকাশ করছি।এক্ষেত্রে এক এক জনের চিন্তাভাবনা একেক রকম ভাবে প্রকাশ পেতে পারে।যে যেমনভাবে তার বুদ্ধিসত্তা দিয়ে বুঝতে পারে আর কি!ঠিক যেন কবিতার মতোই,যে লেখে সেই আসল অর্থ বোঝে আবার যে আঁকে সেই হয়তো প্রকৃত ছবির গুরুত্ব বা গভীরতাকে ছুঁতে পারে।আমরা শুধুই ধারণা,কল্পনা আর নিজস্ব চিন্তা দ্বারা অনুভব করতে পারি।তা মাঝে মাঝেই কবির বা চিত্রকারের চিন্তার সঙ্গে মিলে যায় কখনো আবার আজগুবি হয়েই থেকে যায়।

আমার মনে হয়েছে, এই ছবি দ্বারা একজন মানুষ বুক চিরে ব্যক্ত করছে তার হৃদয়ের গভীরতা কতখানি,কতখানি ভালোবাসা সে প্রকাশ করছে,কতটা জোরালো আর তীব্র তার ভালোবাসার ভাষা।যেন অন্তরের কঠিন গহ্বর থেকে আসছে।আর মানুষ কতটা স্বাধীনচেতা ,ঠিক পাখির মতোই ছুটন্ত,উড়ন্ত যা তার ডানা দ্বারা প্রকাশ পাচ্ছে।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।