"কৃষ্ণগাঁদা ফুলের ফটোগ্রাফি"
নমস্কার
কৃষ্ণগাঁদা ফুলের ফটোগ্রাফি:
কৃষ্ণ গাঁদা,এর নামকরণের একটা বিশেষত্ব রয়েছে।তাই একে অনেক সময় রক্ত গাঁদা বা ফরাসি গাঁদাও বলা হয়। এর গাঢ় লাল বা লালচে-কমলা রঙের কারণে একে রক্ত গাঁদা নামে ডাকা হয়। শীতকালে গাঁদা ফুলের সমারোহ বেশি দেখা যায়।যদিও আমি এই ফুলের ছবিগুলো কিছুদিন আগেই আমাদের সরোজিনী হোস্টেলের ফুলবাগান থেকে সংগ্রহ করেছি।
গাঁদা ফুল সবারই পরিচিত ফুল।এই ফুলগুলো খুবই সুন্দর,যেটা বাড়িতে বা মন্দিরের দেব-দেবীর পূজার কাজে ব্যবহৃত হয়ে থাকে।এই ফুল অনেক প্রজাতির ও রঙের হয়ে থাকে।কৃষ্ণ গাঁদা,বড় গাঁদা,তারা গাঁদা ফুলের জাত রয়েছে।আমি এখানে কৃষ্ণগাঁদা ফুলের ছবি শেয়ার করেছি।এই ফুলের কুড়িগুলো দেখতে আরো-ই আকর্ষণীয় হয়।
বিশেষ করে এই ফুলের পাপড়িগুলি সিঙ্গেল ও অসংখ্য পাপড়ির সমন্বয়ে গঠিত হয়ে থাকে।এর অসংখ্য পাপড়ির কারনেই এটি খুবই আকর্ষণীয় হয়ে থাকে।আমি এখানে কৃষ্ণগাঁদা ফুলের ছবি শেয়ার করেছি।গাঁদা ফুলের পাতায় অনেক ঔষুধি গুন রয়েছে।কেটে যাওয়া স্থানে এই পাতার রস লাগালে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়।তাই এটি আমাদের নানা কাজে ব্যবহৃত হয় যা অনেক উপকারীও বটে।
| আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|






