স্বরচিত কবিতা: "নীরব বার্তা"

in আমার বাংলা ব্লগ3 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।


IMG_20260321_193717.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে নীরব লেখাকে নিয়ে।যা একসময় প্রাণবন্ত হয়ে ওঠে,যা মনের গভীর থেকে জেগে ওঠে ফোঁটা ফুলের মতোই।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম কয়েক লাইনের একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

স্বরচিত কবিতা: "নীরব বার্তা"


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শব্দ যেখানে ঠুনকো
কিংবা প্রদীপের টিমটিমে আলোর মতোই।
নীরবতা প্রবল হয়ে ওঠে
কথা বা ভাষায় নয়
নতুন লেখায়,ছোট্ট বস্তুতে
কলম হয়ে ওঠে জীবন্ত,
প্রাণবন্ত এক নীরব বার্তা।
অপ্রকাশিত গম্ভীরতাগুলি পথ খোঁজে
বিস্ফোরণের মতো প্রতিফলিত হয়ে
গভীর মনের দোলাচলে।
জোয়ারের ঢেউয়ের মতোই ফুলে ফেঁপে ওঠে
কখনো কিছু অবাঞ্ছিত প্রতিক্রিয়া
কিছু নীরব ইঙ্গিত উৎখাত-জড়তাপূর্ন হয়ে
কিছু বার্তা সুসজ্জিত, স্বতঃস্ফূর্ত
আবেগ দ্বারা সঞ্চারিত।
উদ্ভিদের সাড়ার মতোই
এই বার্তাগুলি সচল
হঠাৎ জ্বলন্ত আলোর প্রবাহিকা
ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থেকে
মনে জন্ম নেয় এক ফুলের কুঁড়ি।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67221.39
ETH 2059.61
USDT 1.00
SBD 0.50