"কৃষ্ণসায়র ফুলমেলা"(বিভিন্ন মাটির মূর্তির ফটোগ্রাফি পর্ব:56)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি আগের বারের শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের দোকান বসেছিলো।সেখানে কয়েকটি দোকানে এমন কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্রের পাশাপাশি আবার বিভিন্ন মূর্তিও ছিল।যেখান থেকে আমি আজ কিছু মাটির মূর্তির ফটোগ্রাফি শেয়ার করেছি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের করা মূর্তির ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---
বিভিন্ন মাটির মূর্তির ফটোগ্রাফি পর্ব: 56
এখানে রয়েছে বেশ কয়েকটি মাটির তৈরি ঠাকুরের ও জীবজন্তুর মূর্তি।যেমন--গোপাল,রাধা-কৃষ্ণ, গণেশ,দূর্গা,লক্ষ্মী-বিষ্ণু,লক্ষ্মী,সরস্বতী এবং হাস,মুরগি,ময়ূর ও হাতির মূর্তি।প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ডিজাইন ও রং দিয়ে তৈরি করা, যেগুলো সত্যিই আকর্ষণীয় ছিল।
এখানে অনেক মূর্তি রয়েছে।যার মধ্যে শিবঠাকুর,বুদ্ধদেব ,তোতাপাখি,গোপাল ভাঁড় আর রয়েছে বর-বউয়ের সুন্দর কিছু মূর্তি।যেগুলো দেখতে ভীষনই সুন্দর লাগছিলো।এখানে শিল্পীর নিজস্ব সৃজনশীলতা ও কাজের দক্ষতা ফুটে উঠেছে।বিশেষ করে কুকুরের মূর্তিগুলো এমনভাবে রং করা হয়েছে যে মনে হচ্ছিলো তুলা দিয়ে তৈরি।
এখানে রয়েছে হাতি,দুর্গা মায়ের মুখশ্রী,মা কালীর মূর্তি,হাঁড়ি,গজানন,পদ্মফুল ও কুকুরের মূর্তি।প্রতিটি মূর্তির উপর রং-তুলি দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা তার আকৃতিগুলো।এই সমস্ত ছোট ছোট মূর্তিগুলো ঘর সাজানোর ক্ষেত্রে দারুণ উপযোগী।
একটি দোকানের মধ্যে প্রায় সমস্ত রকমের মূর্তি ছিল।এখানে শিবলিঙ্গ ও নন্দী ছিল।প্রত্যেকটি মূর্তি দেখেই নিতে মন চাইছিলো কিন্তু যার জন্য বেশ টাকার প্রয়োজন।তাই দেখেই মনকে শান্ত করলাম।
এখানে সমস্ত দোকানের ছবি তুলে ধরা হয়েছে।যার মধ্যে খোল,তবলা,একতারা আর রয়েছে নৌকা,গাছের নিচে আশ্রয় নেওয়া বিভিন্ন জীব-জন্তু।এই মূর্তি বা ছোট ছোট কিছু পুতুলগুলিকে অনেকটাই বাস্তবের মতোই মনে হচ্ছিলো।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|









Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
টুইটার লিংক