"চন্দ্রপ্রভা ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ20 days ago

নমস্কার

প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি @green015 ভারত থেকে। আজ তোমাদের সামনে ফুলের ফটোগ্রাফির একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।তাহলে, চলুন ফুলগুলো একবার দেখে নেওয়া যাক...


চন্দ্রপ্রভা ফুলের ফটোগ্রাফি:

GridArt_20260526_080530986.jpg

কিছু কথা আছে-----বলবো বলবো করে বলা হয়ে ওঠে না কখনো।কিছু কথা আছে-----যা চিরতরে নিজ অন্তরের অন্তরালে /অন্ধকার কূপে জমাট বেঁধে থেকে যায়।বলতে চেয়েও বলা যায় না কখনো।তেমনি কিছু জিনিস আছে যা আমাদের পরিচিতির বাইরে,ইচ্ছে করলে আধুনিক যুগে আমরা সব কিছুর সঙ্গেই পরিচিত হতে পারি তাড়াতাড়ি।তবুও মন চায় থাক না--কিছুটা অতীত কালের মতো অজানা ,অচেনা হয়ে নিভৃতের মতো অন্তরালে।আসলে কিছু সময় অচেনা অজানা জিনিসগুলিকেই বেশি ভালো লাগে।তেমনি একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি আজ।

IMG_20260526_083103.jpg

IMG_20260526_083149.jpg

অনেকেই হয়তো এই ফুল চিনে থাকবেন বা নাম জেনে থাকবেন।কিন্তু আমি নাম জানি না,তবে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাসে এমন অনেক অজানা ও অচেনা ফুল ও তার গাছ রয়েছে বিভিন্ন গাছেদের পাশাপাশি।তার মধ্যে এই একটি হলুদ রঙের ফুল।হলুদ রং বরাবরই আমার প্রিয়।

IMG_20260526_083120.jpg

IMG_20260526_083202.jpg

আবার দেখুন ,মানুষের মন কত অদ্ভুত।জানার আকাঙ্ক্ষা সব সময় আমাদের তাড়িয়ে বেড়াই।মনে আবার প্রশ্ন জাগে,জানার সুযোগ আছে যেহেতু তবে আমরা জানবো না-ই বা কেন??অনেক কিছুই তো অজানা তার থেকে ভালো কিছু জানি----।তাই আর অজানা হয়ে থাকতে পারলাম না গুগল ঘেটে ফুলের নাম জানলাম।এই ফুলের নাম হচ্ছে সোনাপাতি বা চন্দ্রপ্রভা।এটি কমবেশি সারাবছরই ফুটতে দেখা যায়।তবে এর নামটি কিন্তু দারুণ আর দেখতেও কিছুটা ঘন্টার মতোই।বেশ উজ্জ্বল ও থোকা জাতীয় ফুল এটি।যা আমার মন কেঁড়ে নিয়েছে, যদিও অতিরিক্ত রোদের জন্য ছবিগুলো স্পষ্ট তুলতে পারিনি।

IMG_20260526_083134.jpg

IMG_20260526_083219.jpg


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।