গদ্য কবিতা: "বিচার"

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।


IMG_20260317_134354.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে মানুষ আধুনিক যুগে দাঁড়িয়েও প্রকৃত আধুনিক হতে পারেনি এই দুঃখ নিয়ে।যেখানে অনেক মানুষকে এখনো নানা অবান্তর প্রশ্নের সম্মুখীন হতে হয়।যা মনকে বারবার ব্যথিত করে তোলে।আবার বর্তমানে দাঁড়িয়ে মানুষের চিন্তাগুলোর বিন্দুমাত্র প্রসার ঘটেনি দেখে বড্ড বেশি দুঃখী করে।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম কয়েক লাইনের একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

গদ্য কবিতা: "বিচার"


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আজ বড্ড ইচ্ছা করিতেছে-গলা ফাটাইয়া হিন্দু বলিয়া চেঁচাইতে।আজ বড্ড ইচ্ছা করিতেছে- সাধু ভাষায় ফিরিয়া যাইতে, পূর্বের লেখকদিগের লেখাগুলি অনুসরণ করিতে।অনেকেই মনে করিয়া থাকিবেন আমি ভুল প্রলাপ বকিতেছে।কিন্তু মাঝে মাঝেই মনে অদ্ভুত প্রশ্ন তাড়া করিয়া ফেরে আমারে, আমরা কি এখনো প্রাচীন কুসংস্কারাচ্ছন্ন যুগে পড়িয়া রহিয়াছি নাকি পোশাক আমাদের বাইরের রূপটিকে শুধুই আধুনিক করিয়া ফুটিয়া তুলিয়াছে?একজন আমাকে কহিল, তোমারে দেখিয়া মুসলিম বলিয়া মনে হয়!আমি উহাকে বলিলাম এমন কেন?উহা উত্তর দিলো,তোমার গায়ের রং ফর্সা,তোমার নাম ও টাইটেল মুসলিম বলিয়া মনে হয়!তুমি মুসলিম মেয়ের সঙ্গে ঘোরাফেরা করো।এমন নাকি আরো কয়েকদিগের ধারণা আমাকে নিয়ে।তাহাদিগের ধারণা শুনিয়া আমি বিন্দুমাত্র বিরক্তবোধ কিংবা রাগান্বিত হই নাই।এমনকি অবাকও হই নাই,কিন্তু যখন দিনের পর দিন আমাকে নতুন দিগের কাছ হইতে শুনিতে হইতেছে,আমি রোজা রাখিয়াছি কিনা!আমার চেহারা মুসলিম মেয়েদের মতো।তখন আমার এই আধুনিক সময়ে দাড়াইয়া মনে হইতেছে, মানুষ মনের দিক হইতে সেই প্রাচীন সময়ের জাত লইয়া-ই পড়িয়া আছে?কত সহজেই উহারা মানুষের চেহারা দেখিয়া ধর্ম বিচার করিয়া দেয় আমাদিগকে।না,আমি কোনো ধর্ম নিয়ে প্রশ্ন তুলিতে চাহিতেছি না।এমনকি কোনো জাতকে ছোট করিয়াও দেখিতে চাহি না।এমন অনেকের সম্বন্ধে গভীর ধারণা আমাদিগের মনেও উদয় হয়, ঠক ঠক আওয়াজেও কড়া নাড়িয়া দেয়,কিন্তু আমি তাহা প্রকাশ করিতে চাহি না।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.059
BTC 70220.46
ETH 2169.31
USDT 1.00
SBD 0.53