You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩২

in আমার বাংলা ব্লগlast year

ভেঙ্গে যাওয়া হৃদয়ে আবেগগুলো খন্ডিত
সব প্রত্যাশার মাঝে ব্যর্থতা বাসা বাঁধে,
অনুভূতি ও স্মৃতির জোয়ারে
ভাসমান খুশিগুলি আঁধারের মাঝে।

তবুও ছুটন্ত জীবন মিথ্যা আশ্বাসে
সম্পর্কের দৃঢ়তায় ঘোর,
তবুও জীবনের বিপরীত প্রান্তে দাঁড়িয়ে
মন আবছা স্বপ্নে বিভোর।।

Sort:  
 last year 

সত্যি আপু তবুও জীবন ছুটে চলে মিথ্যে আশ্বাসের পিছে। যেই পিছুটান কোনো একদিন জীবন আঁধারে ঢেকে দিবে। কবিতার লাইন গুলো দারুন হয়েছে আপু।

 last year 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.047
BTC 67969.09
ETH 2054.83
USDT 1.00
SBD 0.48