জীবনের গল্প || দরকার পারিবারিক সুশিক্ষা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে পরিবেশ ও প্রকৃতির বিপর্যয়ের তুলনায় পারিবারিক বিপর্যয়ে একটু বেশী অস্থির আছি। কি বুঝলেন না বিষয়টি, একটু সহজ করে বলছি তাহলে। আমাদের সময় পারিবারিক একটা সুন্দর ও সুষ্ঠু অবস্থা ছিলো। যেখানে প্রকৃতি শিক্ষা থাকতো, থাকতো সুন্দর পারস্পরিক একটা বন্ধনও। ভালোবাসার সাথে সব কিছুর একটা শৃংখলতাও থাকতো।
যার কারণে ছোটরা সেখান হতে অনেক কিছু শিখতে ও বুঝতে পারতো। হাতে কলমে শিক্ষার তুলনায় সেটা অধীক কার্যকর হতো। কারণ শিশুরা অনেক ক্ষেত্রে যেমন শুনে শিখে ঠিক তেমনি অনেক ক্ষেত্রে দেখেও শিখে। কারণ শিশুরা অনুকরণ করতে বেশী পছন্দ করে, সেখানে তারা দারুণ একটা আনন্দও খুঁজে পায়। আর তাইতো পরিবারের সুন্দর ও ভালো অবস্থান শিশুদের ভালোভাবে বেড়ে উঠতে দারুণভাবে সহযোগিতা করে থাকে।
কিন্তু বর্তমান অবস্থায় কিংবা বর্তমান পরিবেশে? সেটা কি আদৌ হচ্ছে, তারা কি সত্যিকারে কিছু শিখতে পারছে কিংবা যা শিখছে বা অনুকরণ করছে তা কি আদৌ তাদের ভবিষ্যতের জন্য সহায়ক কিছু? এই প্রশ্নগুলোর প্রতি একটু নজর দিন, এগুলোর উত্তর একটু খোঁজার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনার কাছে সব কিছু পরিস্কার হয়ে যাবে, প্রশ্নগুলো কেন করলাম সেটাও বুঝতে পারবেন।
বর্তমান প্রজন্ম এতটা খারাপ না খারাপ বললে আবার তাদের মাইন্ডে লাগবে, এতটা অধঃপতন কেন হলো? তারা উচ্চ শিক্ষা কিংবা আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়েও কেন তাদের গুণগত মানের এমন চরম অবনতি? কোথায় তাদের ঘাটতি ছিলো? শিক্ষায় তো তারা সেরাটা পেয়েছে কিন্তু পারিবারিক বন্ধনের দিক হতে কিছুই তারা পায়নি। আর সেটার কারণেই তাদের এমন চরম বিপর্যয় সর্ব ক্ষেত্রে।
এটা নিয়ে আমার চিন্তা করা উচিত, এটা নিয়ে আমাদের ভাববার সময় এসেছে। সন্তানের ভবিষ্যত তখনই সুন্দর ও নিরাপদ হবে, যখন তারা নীতিবোধ, কর্তব্য-অকর্তব্য কিংবা দায়িত্ববোধ এর বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। তখন তাদের মাঝে মানবিকগুনগুলো স্পষ্ট হতে থাকবে, নৈতিক অবক্ষয়ের এমন চিত্র পাল্টে যেতে শুরু করবে। পরিবর্তনের যাত্রা এখনই শুরু হোক তবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




