আবেগের কবিতা || স্বাধীনতা মানে শেকড়ের জয়গান || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হৃদয়ের চঞ্চলতা নিয়ে প্রকৃতি ও চারপাশের পরিবেশকে দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছেন। আসলেই এই সময়ের প্রকৃতি যেমন সুন্দর থাকে ঠিক তেমনি চারপাশের পরিবেশ। তবে এবার কিছুটা ব্যতিক্রম আছে, অন্তত এখন পর্যন্ত। এই সময়ে চরম উষ্ণতা থাকার কথা থাকলেও এখন পর্যন্ত প্রকৃতি ভীষণ শীতল রয়েছে। বিশেষ করে এবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পর সেটা বেশী উপলব্ধি করেছি।

মনে হয়েছে যেন শীতের প্রকৃতির মাঝে রয়েছি, শেষ রাতের দিকের ঠান্ডাটা একদম শীতের কম্বল মোড়া দেয়ার অনুভূতিটিকে আবার জাগ্রত করে দিয়েছিলো। যেমন মার্চের এই সময়টায় আমাদের হৃদয়ের স্পন্দনকে জাগ্রত করে দেয়, অতীতের স্মৃতিময় সেই ঘটনাগুলো বার বার হৃদয়ের মাঝে আলোড়ন সৃষ্টি করে, শেকড়ের টানে লড়াইয়ের ময়দানে ছুটে যাওয়ার সেই আগ্রহকে নতুনভাবে কম্পন তৈরী করে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমার আজকের এই কবিতা, চলুন পড়ে দেখি-

olofzachrisson82-peking-2095229.jpg

স্বাধীনতা মানে- বিপ্লবী সুর
বিদ্রোহের আগুনে ফোটা ফুল,
স্বাধীনতা মানে- পরাধীনতা মুক্ত
অধিকার আদায়ে উত্তাল উপকূল।

স্বাধীনতা মানে- অবাধ বচন
কাব্যের আড়ালে গচ্ছিত স্পন্দন,
স্বাধীনতা মানে- শেকড়ের গান
হৃদয়ের গভীরে সঞ্চিত আন্দোলন।

স্বাধীনতা মানে- প্রজ্বলিত কিরণ
আধিপত্য প্রতিরোধের নতুন সীমান্ত,
স্বাধীনতা মানে- বিকশিত জাগরণ
বৈষম্য বিনাশের নতুন অন্ত।

স্বাধীনতা মানে- জনতার উত্থান
ঝাঁঝালো কণ্ঠে মুক্তির স্লোগান,
স্বাধীনতা মানে- সম্মিলিত সংগ্রাম
লড়াইয়ে জাগ্রত আজাদীর পয়গাম।

স্বাধীনতা- আমি তোমাকে চাই
অধিকারের বিমল প্রশান্তি নিয়ে,
স্বাধীনতা- আমি তোমাকে চাই
পরাধীনতার নির্মম শিকল ভেঙ্গে।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.060
BTC 67467.70
ETH 2066.30
USDT 1.00
SBD 0.50