জীবনের গল্প || বিচারের অধরা সংস্কৃতি
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। চরম উষ্ণতা এবং বৃষ্টির শীতলতার মাঝেও নিজেকে আরো বেশী গতিশীল রাখার চেষ্টা করছি। তবে মাঝে মধ্যে কিছু কিছু ঘটনা আমাদের যেমন ভীষণভাবে হতাশ করছে ঠিক তেমনি যন্ত্রণাও দিচ্ছে। আমাদের দেশে প্রায় এমন সব ঘটনা ঘটে, যা সর্বসাধারণকেও হতবাক করে দেয়, মানুষ সেগুলোকে নিয়ে নিজেদের মতবাদ প্রকাশ করে এবং হতাশামূলক অভিমত প্রকাশ করে সোশ্যাল মিডিয়াগুলোতে। হয়তো এই সুযোগটা এখনো আছে বলেই আমরা মানুষদের অভিমত জানতে পারছি।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, প্রায় সময় আমাদের মতো উন্নয়নশীল দেশসমূহে সেই সুযোগটাও বাধাগ্রস্থ হয়ে যায়। মানুষের মনোভাব কিংবা অভিমত প্রকাশ করে দিতে চায় না, যারা কর্তৃপক্ষে কিংবা সরকারী দল হিসেবে ক্ষমতায় থাকে। কিন্তু কেন? ঘটনা যাই হোক মানুষের ন্যায় বিচার এর কথা আসবে সর্বদা প্রথমে, অথচ তারা সবার আগে সেটাকেই অন্ধকারে ঢেকে দিতে চায়। ভুল যে কোন ক্ষেত্রেই ঘটতে পারে, কিন্তু তারপর কেন লুকোচুরি খেলা? কেন মানুষের অধিকার নিয়ে এতো নাটক করা, তারপর সব ভুলে যাওয়া?
এইতো সেদিন জাতীয় ক্রিকেটারকে অন্যায়ভাবে সড়কে আটকে দেয়া, হেনস্থা করা এবং জনসম্মুখে তাকে আঘাত করা, এটা মিডিয়া আলোচনায় এসেছে কারণ সে জাতীয় ক্রিকেটার কিংবা জাতীয় পরিচিত মুখ বলে। অথচ এমন অসংখ্য ঘটনা প্রতিদিনের ঘটনায় যোগ হচ্ছে, যেগুলো প্রকাশ হয় না, যেগুলোর কথা কেউ জানতে পারে না। কারণ তাদের পক্ষে কথা বলার কিংবা আওয়াজ তোলার কেউ নেই, তাদের থানা থেকে ছাড়িয়ে আনার কিংবা ন্যায় বিচারের আওতায় আনার কোন পক্ষ নেই, জাতীয় ক্রিকেটার হয়তো সেখানে ভাগ্যবান।
আমরা অবশ্য এসব ঘটনাকে স্বাভাবিক হিসেবেই মেনে নিয়ে নিজেদের ভাগ্যকে দোষারূপ করে কিছুটা শান্তনা খোঁজার চেষ্টা করি, মিথ্যা অভিনয়ে নিজেদের হৃদয়ের যন্ত্রণাগুলো আড়াল করার চেষ্টা করি। কারণ আমাদের ক্ষমতা নেই, সক্ষমতা নেই, সম্মান সেটা তো অনেক আগেই বিসর্জন দেয়া হয়ে গেছে। তাই আমাদের ঘটনাগুলো নিয়ে মানুষের মাঝে আগ্রহ দেখা যায় না, একজন ক্রিকেটার হয়ে যে ভাগ্য নিয়ে তারা সম্মুখে আসতে পারে, আমরা সাধারণ মানুষ হয়ে সেই ভাগ্যকে দোষারূপ করে আড়ালে চলে যাওয়াকে বেশী পছন্দ করি।
দিনশেষে ন্যায় বিচার কিংবা মানুষের অধিকার প্রতিষ্ঠার মিথ্যাবুলি দিয়ে আমাদের দেশের রাজনীতি ঠিক টিকে থাকবে, কিছু ঘটনা হয়তো রটনার সৃষ্টি করবে কিন্তু প্রকৃত দোষী যারা তাদের শাস্তি কোনদিনও হবে না, অতীত রেকর্ডও সেই কথা বলে। হয়তো অনাকাংখিতভাবে কিংবা পরিচিত মুখগুলোর কারণে কিছু ঘটনা সামনে চলে আসে, না হলে অধিকাংশ ঘটনাই আড়ালে চলে যায়, আর দোষী ব্যক্তিগুলোর এমন ঔদ্ধত্য আচরণ কখনো পরিবর্তন হয় না, বিচারের বাণী নিঃশব্দে হারিয়ে যায় অন্ধকারে!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




