জাতীয় ফল কাঁঠাল

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে প্রকৃতির বিরূপ প্রভাবে মাঝে মাঝে কিছুটা বিষন্ন হয়ে যাচ্ছি। তবে সিজনাল ফলের জন্য এই উষ্ণতা খুবই সহায়ক হিসেবে কাজ করছে। কারণ এই সময়ে আমাদের দেশের রসালো ফলগুলো পরিপক্ক হয়ে থাকে। আর সেই জন্য দরকার পর্যাপ্ত উষ্ণতা, অর্থাৎ আমাদের জন্য যেটা কষ্টকর কিছু হিসেবে সামনে আসছে, প্রকৃতির সেরা উপহার রসালো ফল সমূহের জন্য সেটা স্বাভাবিক এবং কাংখিত কিছু হিসেবে দেখা হচ্ছে।

সত্যি প্রকৃতি এক অদ্ভুত সমীকরণে চলে আসছে। এই সময়ের উষ্ণতায় আমরা যেমন নির্জীব হয়ে যাচ্ছি, আবার অন্য দিকে কেউ কেউ উষ্ণতা প্রভাব দেখে মনে মনে খুশি হচ্ছে। কারণ ফলগুলো কাংখিতভাবে পাকতে শুরু করবে এবং সেগুলো বিক্রি করার মাধ্যমে কাংখিত ফলাফলও আসবে। সুতরাং যারা ফল ব্যবসায়ের সাথে জড়িত তারা হয়তো মনে মনে কিছুটা খুশি হচ্ছে। আর আমরা যারা শহরের মাঝে আরাম আয়েশে দিন যাপন করছি, তারা ভীষণ মনক্ষুন্ন হচ্ছে স্বাভাবিক কারণে। সুতরাং উষ্ণতা যত বেশী থাকবে সিজনাল ফলগুলো ততো ভালো হবে।

kathal.jpg

এই ধারণার সাথে বলা যায় এবার ফল ব্যবসায়ীরা যদি কাংখিতভাবে তাদের ফল সমূহ বিক্রি করতে পারে তাহলে হয়তো অন্যান্য বছরের তুলনায় একটু বেশী মুনাফা করার সুযোগ পাবেন। তবে এখানে একটা ভয়ও আছে, আর সেটা হলো পাকা ফল দ্রুত সময়ের মাঝে বিক্রি করতে না পারলে লসের সম্ভাবনা বেড়ে যাবে। কারণ আমাদের দেশে এখনো পর্যাপ্ত পরিমাণে ক্লোড স্টোরেজ নেই, তাই পাকা ফলগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর সিন্ডিকেটের কথা নাই বললাম, তাতে আবার তারা মনে কষ্ট পেতে পারেন।

এই গরমে সবচেয়ে সুন্দরভাবে যে ফলটা পাকে এখন সেই ফলের সম্পর্কে কিছু কথা বলবো, আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল। যদিও এটা নিয়ে অনেকের মনে ভীষণ রকমের একটা ক্ষোভ রয়েছে, কারণ এটা খাওয়া খুব সহজ কথা নয়, হাতে কাঁঠালের আঠা লাগার একটা চান্স থাকে, আর এই কারণেই অনেকেই এই ফল হতে কিছুটা দূরে থাকার চেষ্টা করেন। তবে আমি কিন্তু কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করি, আর সেটা হতে হবে অবশ্যই গাছ পাকা কাঁঠাল। আমি খুব একটা বাহির হতে কাঁঠাল ক্রয় করি না, বরং আত্মীয় স্বজনের গাছে পাকা কাঁঠালই খেতে পছন্দ করি।

এবার অবশ্য আমাদের গ্রামের বাড়িতে বেশ ভালো কাঁঠাল ধরেছে, সাইজে একটু ছোট ছোট কিন্তু ভেতরের কোষগুলো সত্যি দারুণ স্বাদের ও প্রচুর মিষ্টি। কিছুটা নরম কোষের কাঁঠাল, তাই মুড়ির সাথে দারুণ লাগে খেতে। এছাড়াও আরো আত্মীয় স্বজনের কাছ হতে গাছ পাকা বেশ কিছু কাঁঠাল উপহার হিসেবে পেয়েছি। মোটামুটি এখন পর্যন্ত আমাদের জাতীয় ফলের বেশ সুন্দর স্বাদ নেয়ার সুযোগ পেয়েছি, হয়তো সামনে আরো সুযোগ পাবো হি হি হি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png