জীবনের গল্প || ক্ষমতার অসম লড়াই
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তবে যুগ্ধ পরিস্থিতির অবসান না ঘটলে মানে সেটার আতংক শেষ না হলে কত দিন ভালো থাকতে পারবো, তার নিশ্চয়তা হয়তো দিতে পারছি না। আসলে পরিবর্তিত এই বিশ্ব ব্যবস্থায় বর্তমানে কোন কিছুতেই নিশ্চয়তা নেই, আমাদের ভিন্ন মানসিকতার কারণে সেটা তৈরীও হচ্ছে না। আমরা সবটা চাই, নিজের অবস্থান হতে নিজের পছন্দ মতো, কিন্তু অন্যরাও যে তাদের পছন্দ মতো কিছু চাইতে পারে, সেই অধিকার আমরা দিতে রাজি নই।
বর্তমান বিশ্বে ক্ষমতাই সব, ক্ষমতাবানদের ইচ্ছায় শেষ, তারপর দ্বিতীয় বলে কোন কথা নেই, অন্যের মতামত বলে কিছু থাকতে পারে না। আমার ক্ষমতা আছে তো সবই আমার, তোমার ক্ষমতা নেই মানে তোমার কিছু বলার অধিকারও নেই। আমরা ছোট বেলায় পড়েছিলাম, জোর যার মুল্লুক তার, আর এখন সেটার সফল বাস্তবায়ন দেখছি। কিন্তু সেটা আনন্দের সাথে নয় বরং একটা আতংক নিয়ে। এই তো দেশের তেলের বাজার বেশ অস্থির আবার তার মাঝেও বেড়ে গেলো তেলের দাম। না এখানে আমরা সরকারকে দায়ী করছি না বরং যুদ্ধই প্রকৃত দায়ী।
এখন এই যুদ্ধ যুদ্ধ খেলা যারা খেলছেন বা যারা এখানে মজা পাচ্ছেন তাদের তো কিছু বলার ক্ষমতা আমাদের নেই। কিছু বলার সুযোগও নেই, কোনটা অন্যায় আর কোনটা ন্যায্য বিশ্ব তো আজ সেটাও বলতে পারছে নাত। কে পারছে না? কারণ যারা এর পেছনে মূল দায়ী তাদের ক্ষমতা বেশী, তাদের কাছে আমরা সবাই খুবই অসহায়। তাই তাদের বিপক্ষে কথা বলার সাহস আমাদের নেই। বলতে গিয়ে আরো বেশী বিপদে পড়তে চাই না। আর সেই কারণেই যে অধিকার হারাচ্ছে বা যে তার অধিকার হতে বঞ্চিত হচ্ছে, আমরাও তাদের বিপক্ষে থাকছি।
সত্যি, কি নির্মম পরিহাস, কোথায় গিয়ে দাঁছড়িয়েছে আজ বিশ্ব ব্যবস্থা। যেখানে সত্য বলাটাও এক ধরণের পাপ, যেখানে ন্যায়ের পক্ষে থাকাটাও এক ধরণের অভিশাপ, যার সব আছে তার পক্ষে থাকতে হবে, তার পক্ষে শ্লোগান দিতে হবে। যদি সেটা করতে না পারি তাহলে অনেক কিছু হতেই আমি বঞ্চিত থাকবো, অনেক ক্ষেত্রেই আমাকে অধিকার ছেড়ে দিতে হবে। সত্যি এক নিদারুণ সমীকরণ!
হয়তো সামনে আরো কঠিন সময় আসছে, হয়তো সম্মুখে আরো বেশী নির্মম সমীকরণের স্বাক্ষী হতে হবে আমাদের! ইতিহাস হয়তো স্বাক্ষী থাকবে, আমাদের অবস্থান এবং আমাদের নীরব হাসির। কিন্তু যারা অধিকার ছেড়ে দিয়ে কথা বলেন নাই, যারা অন্যায্য দাবীর নিকট মাথা নোয়ায় নাই, তারাও ইতিহাসের পাতায় থাকবেন, তবে আমাদের মতো ভীতু হযে নয় বরং সাহসী সন্তান হিসেবে, বীরের জাতি হিসেবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




