জীবনের গল্প || বিকল্প ব্যবস্থা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে যতটা সম্ভব গরমের উষ্ণতাকে এড়িয়ে চলার চেষ্টা করছি। মানে হলো পাবলিক পরিবহন যতটা সম্ভব ব্যবহার না করার চেষ্টা করছি। যদিও সব ক্ষেত্রে আমাদের সেই সুযোগটা থাকে না, কিন্তু তবুও মাঝে মাঝে সুন্দর কিছু বিকল্প থাকে এবং সেগুলোর সুন্দর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আমি কিছুটা হলেও নিজেদের ভালো রাখার ক্ষেত্রে এগিয়ে থাকতে পারি।
আফসোসের বিষয়, আমাদের এতো বড় এবং পুরনো একটা শহর, সেই ঢাকা শহরের মাঝেই নেই যথেষ্ট শীতাতপ নিয়ন্ত্রন পাবলিক পরিবহন, যথেষ্ট মানে সামান্যও নেই, এটাই হলো সবচেয়ে আফসোসের বিষয়। আর এই মুহুর্তে সেটা খুবই খারাপ অবস্থায় আছে। আসলে সে শহরের অধিকাংশ মানুষ দুর্নীতির সাথে জড়িত, যাদের আবার একাধিক প্রাইভেট কার আছে, তারা সাধারণ জনগণের পরিবহন ব্যবস্থা নিয়ে চিন্তা করার কোন প্রশ্নই আসে না। আর হয়েছেও সেটা, সরকার আসে সরকার যায় কিন্তু পরিবহন ব্যবস্থায় কোন পরিবর্তন আসে না।
উন্নয়ন তো দূরের কথা! মাঝে মাঝে সত্যি আমাদের খুবই অসহায় মনে হয়। থাক সেসব কথা। বলতে গেলে দুঃখ আরো বেড়ে যায়। তো আমার এখানে মানে আমি যেখান হতে অফিসে যাওয়া আসা করছি। সেখানে সুন্দর একটা বিকল্প ব্যবস্থা আছে যদিও খরব দ্বিগুন হয়ে যায়। কিন্তু তবুও ভালো যে, গরমের উষ্ণতা কিছুটা হলেও হ্রাস করা যায় এবং যাতায়াতে কিছুটা আরাম পাওয়া যায়। যথারীতি আমি খুব ভোর সকালে বের হই যাতে গরমের মাত্রা কিছুটা কম লাগে। এছাড়া সকালের দিকে যানজটের মাত্রাও অনেকটা কম থাকে, সুতরাং দুই দিক হতেই সুবিধা পাওয়া যায়।
কিন্তু ফেরার পথে আর একই পথ ব্যবহার করি না। তখন বিকল্প ব্যবস্থা গ্রহণ করি। মিরপুর হয়ে দিয়াবাড়ির বেড়িবাঁধ সড়ক ব্যবহার করি। যেখানে গাড়ির চাপও যেমন কম থাকে, তেমনি সড়কটাও অনেক সুন্দর ও নিরিবিলি। আর ফেরার পথে এই সড়কে আমি বাস ব্যবহার করি না বরং অটো কিংবা টেম্পু ব্যবহার করি। যেখানে মানুষের আসন সংখ্যা যেমন কম থাকে, তেমনি চলাচলেও বেশ বাতাস থাকে। যার কারণে গরমের উষ্ণতা অনেকটা কম লাগে এবং একটু সময় বেশী লাগলেও বেশ আরামে যাতায়াত করা যায়। বিগত কয়েক দিন যাবত এটাই করছি।
সত্যি মাঝে মাঝে আমাদের কাছে কিছু সুন্দর বিকল্প চলে আসে, যদিও আমরা সব সময় সেগুলোর ব্যবহার নিশ্চিত করতে পারি না। তবে সময় সুযোগ মতো আমরা যদি সেগুলোর ব্যবহার নিশ্চিত করতে পারি তাহলে সেটা আমাদের জন্য অধীক মঙ্গলজনক হতে পারে। সেদিন ফেরার পথে হঠাৎ অটো বন্ধ হয়ে গিয়েছিলো, তাই কিছু সময়ের জন্য নেমে বাহিরে দাঁড়াতে হয়েছিলো। আর সেই সুযোগে আমি কয়েকটি দৃশ্য মোবাইলে ক্যাপচার করে নিয়েছিলাম, আশা করছি দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
তারিখঃ জুন ০৪, ২০২৬ইং।
লোকেশনঃ বিরুলিয়া, ঢাকা
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR






আমি বুঝি যে ঢাকায় পাবলিক পরিবহন ব্যবস্থার অবস্থা