আমার বাড়ির ছোট্ট সবজি বাগান: পর্ব- ২

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর ও বৃষ্টি মুখর প্রকৃতির সাথে দারুনভাবে সংযুক্ত থাকার চেষ্টা করছি। অর্থাৎ বৃষ্টি বাড়ার সাথে সাথে আমার কাজও বেড়ে গিয়েছে। বিশেষ করে আমার বাগানে থাকা নতুন গাছগুলোর যত্ন একটু বেশী নিতে হচ্ছে। এবার অবশ্য সবজি বাগান কিছুটা দেরীতে শুরু করেছিলাম, কারণ ঐ যে বৃষ্টির আগমনটাও দেরীতে হয়েছিলো। প্রকৃতির এই এক দারুন নিয়ামত, যা হয়তো ভিন্নভাবে পূরণ করা যায় না। যারা কৃষি কাজের সাথে জড়িত তারাই কেবল এটা উপলব্ধি করতে পারে।

বৃষ্টিপাত শুরু হওয়ার আগেই বেশ কিছু বীজ রোপন করেছিলাম, তার একটা সুন্দর ধারণা আমি প্রথম পর্বে দিয়েছিলাম। সত্যি বলতে সকাল বিকাল দুই টাইম গাছগুলোতে পানি দেয়ার পরও তেমন কোন সাড়া পাওয়া যাচ্ছিলো না। কিন্তু হঠাৎ বৃষ্টিপাত শুরু হওয়ার পর পরই সেগুলো দারুণভাবে চঞ্চল হয়ে উঠে এবং সুন্দর প্রকৃতিতে দারুণভাবে নিজেদের প্রকাশ করে। বৃষ্টির শীতলতা সেটা অন্যভাবে পাওয়ার কোন সুযোগ নেই। আপনি হয়তো শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় ঠান্ডা হতে পারবেন কিন্তু সেই প্রকৃতি শীতলতা পাবেন না, এটা নিশ্চিতভাবে বলা যায়।

বাগান (6).jpg

যাইহোক, আগের পর্বে বলেছিলাম সবার আগে ঢেঁড়সগাছের চারাগুলো দ্রুত বেড়ে উঠেছিলো। অর্থাৎ ভেন্ডির বীজগুলো তুলনামূলকভাবে একটু বেশী শক্তিশালী মনে হয়েছে আমার কাছে। অন্যগুলো যেখানে নির্জীব ছিলো সেখানে ভেন্ডির চঞ্চলতা ছিলো দেখার মতো। আর বৃষ্টিপাতের পর সেগুলো বেশ দারুণভাবে আরো দ্রুত বেড়ে উঠতে শুরু করে, কিছু কিছুতো ভারে কাইত হয়ে গিয়েছিলো।

বাগান (5).jpg

বাগান (8).jpg

এর আগেই আমি কিছু কিছু ভেন্ডি গাছের চারা এক স্থান হতে সরিয়ে অন্য স্থানে রোপন করেছিলাম, সবগুলো অবশ্য তাজা হয়ে উঠে নাই কিছু আবার মরেও গিয়েছিলো। কিন্তু তবুও আমি নিরাশ হয়ে যাই নাই। আর তার পরে সুন্দর অবস্থা ছিলো বরবটি গাছের চারাগুলোর। বৃষ্টির শীতলতা পাওয়ার সাথে সাথে সেগুলোর বৃদ্ধিও বেশ দ্রুত গতিতে ঘটতে থাকে। এটাও দারুণ এক অনুভূতি তৈরী করেছিলো। অবশ্য বরবটির বীজ অনেক বেশী রোপন করেছি এবার।

বাগান (1).jpg

বাগান (3).jpg

কিন্তু আটকে গেছি চাল কুমড়া এবং পুইঁবীজ নিয়ে, কারণ এগুলোর বৃদ্ধি খুব বেশী দেরীতে হয়েছে। এখন অবশ্য চাল কুমড়ার চারাগুলো কিছুটা বড় হয়েছে, হয়তো পরের পর্বে সেগুলোর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। কিন্তু পুই গাছগুলোকে এখনো তেমন কিছু করতে পারি নাই। আবার বৃষ্টিপাত শুরু হওয়ার পর সেগুলোর চারপাশে অনেক বেশী আগাছায় ভরে গেছে। এখন সেগুলো পরিস্কার করতে হবে তারপর মাচাটাও পুনরায় ঠিক করতে হবে।

বাগান (2).jpg

বাগান (4).jpg

বাগান (7).jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png