জীবনের গল্প || গতিশীল থাকার চেষ্টা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে গরমের উষ্ণতায় খুব বেশী অস্থিরতায় ভুগছি, আসলে এই সময়ে পরিবেশটা এমন থাকবে সেটাই স্বাভাবিক, তবে আমাদের প্রত্যাশা ছিলো আরো কম কম হওয়া। যা হয়তো আরো বেশী সহনীয় হতো আমাদের জন্য। সত্যি বলতে আমরা আমাদের জায়গায় হয়তো ঠিক আছি আবার হয়তো বা ঠিক নেই। প্রকৃতি ও পরিবেশ তার নিজস্ব গতি ঠিক ধরে রাখছে, তবে কখনো কখনো সেটার গতি বেড়ে যাচ্ছে আর তা আমাদের জন্য অস্বস্তিকর হয়ে যাচ্ছে।
আমি এমনিতেও গরম খুব একটা সহ্য করতে পারি না, না পারার অবশ্য একটা কারণও আছে। দেখুন সারাদিন অফিসে এসির ভেতর কাজ করি তারপর যখন বাহিরে আসি তখন মনে হয় আগুনের মাঝে ঢুকছি, সুতরাং বুঝতেই পারছেন বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত অবস্থাটা কেমন থাকে আমার। আর এখনো তো একটু বেশী অস্থির হয়ে যাচ্ছি, কারণ ইতিমধ্যে আমাদের অফিস ছুটি দিয়েছে, ঈদের ছুটি আমরা সবার আগে পাই, এটা সব সময়ের জন্যই হয়ে থাকে। তুলনামূলকভাবে অন্যান্য অফিস হতে আমরা একটু বেশী ছুটি উপভোগ করি।
কিন্তু এবারের ছুটিটা মনে হয় না উপভোগ্য হয়ে উঠবে, কারণ গরমের মাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, লোডশেডিং যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে খুব একটা সুখকর অনুভূতি তৈরী হবে না। জীবন সত্যি মাঝে মাঝে এমন অবস্থানে এসে আটকে যায়, যেখানে না থাকা যায় না বের হয়ে আসা যায়, কারন অস্বস্তিকর এক পরিস্থিতির মাঝে আটকে যায় সব কিছু। তবুও আমাদের চেষ্টা করতে হয় স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া এবং জীবনকে একটা সুন্দর গতিশীল অবস্থায় রাখা।
অবশ্য প্রাকৃতিক কিছু বিষয় আছে যা আমাদের কিছুটা সহযোগিতা করতে পারে। সকাল বাহিরে গিয়েছিলাম গরম উপেক্ষা করে, দুই কেজি লেবু নিয়ে এসেছি। আমাদের এই দিকে আবার লেবু কেজি হিসেবে বিক্রি হয়। বড় সাইজের বিশটা লেবু দুই কেজি হয়েছে। দাম হয়েছে মাত্র পঞ্চাশ টাকা। অর্থাৎ প্রতিটি বড় সাইজের লেবু আড়াই টাকা করে পড়েছে। বাজারে অবশ্য প্রতিটি লেবু পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে। সেই তুলনায় আমি কিছুটা লাভবান হয়েছি বলতে পারেন।
এগুলো গরমের মাত্রা হ্রাস করার ক্ষেত্রে কিছুটা কাজে দেবে, প্রতিদিন লেবুর শরবত চলবে। অবশ্য একটু টক দই কিংবা কিছুটা পুদিনা পাতা পেলে আরো একটু বেশী সুবিধা হতো। বাজারে যাবো পুদিনা পাতা খোঁজার জন্য। সেটা পেলে অবশ্য শরবতটা দারুণ হবে। গরম গরমের মতোই থাকবে কিন্তু আমাদেরকেও আমাদের মতো করে থাকার চেষ্টা করতে হবে। সবাই সবার জায়গা হতে একটু সুন্দরভাবে সেই চেষ্টাটা করে যান।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟