আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ছুটির মুহুর্তগুলো উৎসব মুখর পরিবেশে উপভোগ করার চেষ্টা করছেন। জাতীয় নির্বাচনের ফলাফল যাইহোক, সেটা নিয়ে আমার মাঝে কোন টেনশন নেই কারণ আমরা জনগণরা যতক্ষন পর্যন্ত না ভালো হবে এবং মানসিকভাবে সচেতন না হবো ততোক্ষণ পর্যন্ত এই অবস্থার কোন পরিবর্তন হবে না। আর এই কারণেই আমি এখন আর ফলাফল নিয়ে কোন চিন্তা করছি না বরং ছুটির মুহুর্তগুলো উপভোগ করার চেষ্টা করছি।

মূল কথায় ফিরে আসছি, আপনি যদি কোন ক্ষেত্রে কিংবা কোন বিষয়ে পরিবর্তন আশা করেন, তাহলে সেটা কি সাথে সাথে হয়ে যাবে? কি মনে হয় আমরা চাইলেই সেটা হয়ে যাবে? নাকি সেটার জন্য আমাদের কার্যকর কোন পদক্ষেপ নিতে হবে? অবশ্যই আমাদের কার্যকর কোন পদক্ষেপ নিতে হবে এবং তার সাথে সাথে সুন্দর একটা পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। পরিবর্তন একটা কঠিন বিষয়? সেটার জন্য সাধনা করতে হয়, সেটার জন্য কার্যকর প্রস্তুতি নিতে হবে, চারপাশের মানুষগুলোকে পরিবর্তনের আওতায় আনতে হবে।

8249023-water-3267912_1280.jpg

ধরুণ আপনি আপনার পরিবারের মাঝে একটা পরিবর্তন আনতে চাইছেন, তারপর প্রথমে কি করতে হবে যে পরিবর্তনটা আনতে চাইছেন সেটার বিষয়ে বিস্তারিত ধারণা আপনার পরিবারের সবাইকে দিতে হবে। সেই পরিবর্তনটা কেন প্রয়োজন সেটাকে ভালোভাবে বুঝাতে হবে, সেই পরিবর্তনের জন্য কার কি করার প্রয়োজন সেটাও উপস্থাপন করতে হবে। মোটকথা হলো পরিবর্তনটা কেন প্রয়োজন, সেটা কার্যকর হলে কি কি সুবিধা আসবে আর কার্যকর না হলে কি কি অসুুবিধা হবে, এই বিষয়গুলোকে সবাইকে সুন্দরভাবে বুঝানোর চেষ্টা করতে হবে।

যতটা সহজে আমি কথাগুলো বলে দিলাম সেটা কিন্তু ততো সহজ না। আমাদের বাঙালীদের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, সেটা হলো যেটা একবার আমরা গ্রহণ করি মানসিকভাবে, চাই সেটা খারাপ হোক কিংবা ভালো হোক, খুব সহজে সেটা হতে বেরিয়ে আসতে পারবেন না। এটা একটা কঠিন বিষয়, আমাদের মনের ভেতরে একবার কিছু ঢুকে গেলে সেটা সহজেই আর বেরা করা যায় না। ঠিক এই কারণেই পরিবর্তনের বিষয়টি তারা কেউ খুব সহজেই গ্রহণ করবে না।

সুতরাং আমাদের মাঝে পরিবর্তন আনতে পারাটা ভীষণ কঠিন একটা কাজ, চাই সেটা বাহিরের পরিবেশের জন্য হোক কিংবা বাড়ির ভেতরের জন্য হোক। আর এই কারণেই স্বাধীনতার এতো বছর পরও আমরা জাতি হিসেবে তেমন কোন পরিবর্তন আনতে পারি নাই, স্বাধীনতা অর্জন করেছি ঠিকই কিন্তু সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা নিতে পারি নাই, জাতির জন্য প্রস্তুত করতে পারি নাই। কাংখিত সেই পরিবর্তন আমরা আনতে পারি নাই, ভবিষ্যতে যে পারবো সেটারও কোন নিশ্চয়তটা নেই, কারণ মানসিকতার দিক হতে আমরা নষ্ট হয়ে গেছি, পঁচে গেছি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...