যুদ্ধ নয় আমরা শান্তি চাই

in আমার বাংলা ব্লগ14 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে মানসিকতার দিক হতে মোটেও ভালো নেই, ভালো থাকতে পারছি না। কারণ রমাদানের রহমতের দশ রোজা সম্পন্ন করে মাগফেরাতে প্রবেশ করে হয়তো আমরা কেউ কেউ আত্মতুষ্টি কিংবা আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করছি। কিন্তু অন্য দিকে অশান্তির আগুনে কেউ কেউ ভয়ে গুমাতে পারছেন না, নিরীহ শিশুরাও আতংকে আতকে উঠছে এবং বার বার চিৎকার করে নিজের ভয়ের কথা জানানোর চেষ্টা করছে।

হ্যা, আপনি ঠিকই ধরেছেন, পুরো পৃথিবী যেন নতুন করে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে উঠেছে। কি এশিয়া মহাদেশ, কি মধ্যপ্রাচ্য কি ইউরোপের জমিন, সর্বত্র যেন যুদ্ধের হাতছানি। অথচ আধুনিক বিশ্বের, উন্নত সভ্যতার অন্যতম দাবি ছিলো শান্তি, নিরাপদ এবং সবুজ পৃথিবী। কি আজব! আমাদের স্বপ্ন কি ছিলো, আমাদের কল্পনা কি ছিলো, আমাদের যাত্রা কোথায় ছিলো? আর এখন আমরা কোথায় আছি? সত্যি, মানসিকতার নিদারুণ পরিবর্তন আমাদের কোথায় নিয়ে গেছে, স্বার্থের চরম আক্রোশে মুহুর্তের মাঝেই এক দেশ দ্বারা আক্রান্ত হচ্ছে অন্য দেশ।

amrulqays-ai-generated-8945671_1280.jpg

দেশের শাসকই শুধু আক্রান্ত হচ্ছে না কিন্তু এখানে, দেশের রাজনৈতিক পথ পরিবর্তন করতে গিয়ে হাজার হাজার নিরীহ শিশু কিংবা বৃদ্ধদের হত্যা করতে হচ্ছে, মানবিকতা অন্ধকারের আড়ালের চলে যাচ্ছে। অথচ যুদ্ধেরও একটা নীতি ছিলো, সেখানেও কেউ কেউ নিরাপদে থাকার কথা ছিলো, কিন্তু আধুনিক এই সভ্যতার যুগে দাঁড়িয়ে আমরা ঠিক তার উল্টো চিত্র দেখতে পারছি, নিজেদের সক্ষমতা কিংবা অবস্থান দেখানোর জন্য কোথায়ও কোন নীতি মানা হচ্ছে না, কি হাসপাতাল, কি স্কুল, কোথায় আজ বোমা ফেলা হচ্ছে না, কোথায়ও আজ নিরাপদ থাকছে না।

বিশ্বের যে কোন স্থানেই হোক, আমরা যুদ্ধ চাই না। যে কোন ধর্মেরই হোক না কেন, কোথায়ও যুদ্ধ সমর্থন করে না। বরং প্রতিটি ধর্ম কিংবা প্রতিটি বর্ণের নিজ নিজ ধর্মগ্রন্থ সর্বত্র শান্তি বজায় রাখার উপর সবচেয়ে বেশী জোর দিয়ে থাকে। অথচ আমরা সেই ধর্মের মাঝেই থেকেই, সেই ধর্মের লেবাস পড়েই আগ্রাসী ভূমিকা পালন করছি। আবার সেই ধর্মের দোহাই দিয়েই শান্তি প্রচারের কথা বলছি, কি আজব পর্যায়ে চলে গেছে আমাদের চরিত্র, কি ভয়ানকভাবে আমরা মিথ্যা কথা বলছি, মিথ্যা প্রচারের মাধ্যমে নিজেকে বিজয়ী করার চেষ্টা করছি।

দিন শেষে আমরা সবাই মানুষ, চাই যে সাদা হোক কিংবা কালো, দিন শেষে মানবিকতাই সবচেয়ে বড় চাই যে ধার্মিক হোক কিংবা অধার্মিক, তাই মানসিকতার পরিবর্তন জরুরী মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, মানবিকতার বিকাশের জন্য। যুদ্ধ কখনো প্রকৃত সমাধান দিতে পারে না, বরং মানবতাকে গলা টিপে হত্যা করতে পারে, নিরাপদ ভূমিকে অনিরাপদ এবং অশান্তির দিকে ঠেলে দিতে পারে। সুতরাং শান্তির জন্য আমাদের আওয়াজ, যুদ্ধের বিপক্ষে আমাদের আওয়াজ, মানবতার পক্ষে আমাদের অবস্থান, শান্তির পক্ষে আমাদের অবস্থান।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 71764.74
ETH 2130.87
USDT 1.00
SBD 0.50