জীবনের গল্প || স্বার্থের নিদারুণ বাস্তবতা

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে স্বার্থের চরম প্রতিযোগিতার মাঝে নিজেকে টিকিয়ে রাখার অসম লড়াইয়ে ভীষণ ব্যস্ত আছি। কারণ চারপাশের সবাই নিদারুণভাবে স্বার্থ চরিতার্থ করার ব্যাপারে ভীষণ অগ্রগামী হয়ে যাচ্ছে। আর তাদের সাথে লড়াই করে, কিংবা প্রতিযোগিতায় টিকে থেকে নিজের অবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে অনেক বেশী পিছিয়ে আছি আমি, হয়তো শেষ পর্যন্ত এমনই থাকবো। কারণ এর ব্যতিক্রম হওয়ার কোন সম্ভাবনা আমি দেখছি না।

অন্তত আমার ক্ষেত্রে এমনটা হবে না, অনিশ্চয়তার সাথে এটাও নিশ্চিত করছি আমি। ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ খুব বেশী আশাবাদী হতে পারি না, আমরা কেউ যার যার অবস্থান হতে খুব বেশী নিশ্চয়তা নিয়ে কিছু বলতে পারি না। কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ শুধুমাত্র একজনের হাতেই রয়েছে আর তিনি হলে আল্লাহ তায়ালা। তবে হ্যা, আমরা কাংখিত ক্ষেত্রে দক্ষতা কিংবা যোগ্যতা বাড়াতে পারি, নিজেকে আরো বেশী কাংখিত মানের হিসেবে গড়ে তুলতে পারি। যাতে আমরা একটা ভালো কিছুর প্রত্যাশার সাথে সুন্দর একটা অবস্থান তৈরীর সুযোগ করতে পারি।

vien_beos-life-8661191_1280.jpg

কিন্তু কি জানেন তো, বর্তমান প্রেক্ষাপটে আপনি যতই দক্ষতা কিংবা যোগ্যতা সম্পন্ন হোন না কেন, আপনাকে আপনার কাংখিত অবস্থানে যেতে দিবে না কেউ। আপনার চারপাশে থাকা মানুষগুলো, স্বার্থের প্রয়োজনে তারা সবাই হয়ে যাবে আপনার শত্রু। আপনি মানবিক কারণে হয়তো অনেক ক্ষেত্রে তাদের কিছুটা ছাড় দেয়ার চিন্তা করবেন। হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনি তাদের সুবিধা দিয়েও দিবেন। কিন্তু দিন শেষে তারা সবাই সেটাকে অস্বীকার করবে।

তারা সবাই আপন আপন অবস্থান হতে নিজ নিজ স্বার্থ ঠিখ রাখার ক্ষেত্রে আপনার সাথে তার উল্টো ব্যবহারটা নিশ্চিত করবে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আপনি যদি কারো উপকার করেন তাহলে সেই সময় হতেই প্রস্তুতি নিতে শুরু করা উচিত যে কোন সময় তার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। যে কোনভাবে সে আপনার ক্ষতি করে হলেও তার নিজের স্বার্থ নিশ্চিত করবে। এটা প্রমাণীথ একটা সত্য, শুধু কথার কথা নয়।

দেখুন, এটাই বাস্তবতা। আমাদের সমাজ কিংবা সামাজিক অবস্থান এর বাহিরে যাওয়ার সুযোগ দেয় না, এর বাহিরে কিছু করার সুযোগ নেই আমাদের হাতে। হ্যা, আপনি যদি ব্যতিক্রম কিছুর চিন্তা করেন, তাহলে দিনের শেষ মুহুর্ত পর্যন্ত আপনাকে ঠকে যেতে হবে। স্বার্থের নিদারুণ বিজয়ে তাদের মুখে পুলকিত হাসি দেখতে হবে। ক্ষতির হিসেবে আপনি নিজেকে বিজয়ী ভাবতে পারবেন কিন্তু স্বার্থের লড়াইতে তাদের সাথ পারবেন না কোনদিনও। এটাই নিদারুণ বাস্তবতা!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 71764.74
ETH 2130.87
USDT 1.00
SBD 0.50