জীবনের গল্প || নীরব দর্শক

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভেজালের মাঝে এখনো টিকে আছি, অশুদ্ধতার মাঝে এখনো নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি। সত্যি বলতে চাইলেই খুব সহজেই যেমন অন্ধকারে দাঁড়িয়ে থাকা যায় না, ঠিক তেমনি চাইলেই ভেজালের মাঝে বেঁচে থাকা যায় না। আর শুদ্ধ কিংবা অশুদ্ধের কথা কি বলবো, আমাদের চারপাশের যে অবস্থা, আমরা যা শিখছি কিংবা যা শুনছি তার পুরোটাই অশুদ্ধতায় আবৃত করা।

সত্যি, আমরা আমাদের শেখার পরিবেশটা খুব যত্ন করে নষ্ট করে ফেলেছি, ঠিক যেমন আমাদের চারপাশের প্রকৃতিটা নষ্ট করেছি। আপনি যেখানেই যাবেন চারপাশে যেমন আবর্জনার স্তুপ দেখতে পাবেন ঠিক তেমনি আপনি যেখানেই হাত দিবেন পলি অস্তিত্ব দেখবেনই। এগুলো এখন কমন জিনিষ আমাদের জন্য, কিন্তু এগুলোর আঘাত কতটা ভয়াবহ হতে পারে আমাদের জন্য কিংবা প্রকৃতির জন্য সেটা হয়তো আমরা এখন আন্দাজ করতে পারছি না, আগামী প্রজন্ম ঠিক টের পাবে।

evgenit-boat-6181078.jpg

তো, শেখার বিষয়টিতে ফিরে আসছি। আমরা যতটা না পড়ে শিখি তার চেয়ে বেশী শিখি শুনে, চাই সেটা পরিবারের সদস্যদের কথা হতে শুনা, কিংবা শিক্ষকের মুখ হতে শুনা কিংবা যে কোন মিডিয়ার মাঝ হতে শুনা। কারণ শুনার বিষয়টি আমাদের মগজে দ্রুত আঘাত করে এবং জায়গা করে নেয়। আমাদের সময় একটা বিষয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিলো, যার নাম দেয়া হয়েছিলো বাংলিশ, ইংরেজি বাংলার একটা জগা খিচুড়ির নয়া আগমন নিয়ে, বাংলার সুন্দর রূপকে কদাকার করা নিয়ে।

আর এখন সেটা ছাপিয়ে নতুনভাবে ‍সুন্দর ইংরেজি শব্দগুলোকে বাংলিশ কায়দায় অশুদ্ধ করার প্রতিযোগিতা হয়েছে। দুই একটা উদাহরণ তুলে ধরছি আমি, Clean হতে Klean, আবার Circle হতে Cirkle, এমন অসংখ্য শব্দ দ্বারা আমাদের চারপাশটা ভরে যাচ্ছে। তো আপনার শিশুকে আপনি কোনটার অর্থ কি শিখাবেন, কোনটা বইয়ের মাঝে আছে আর কোন বাহিরে আছে সেটাই বা কিভাবে বুঝাবেন? প্রশ্নগুলো আমার মাঝে ভীষণভাবে ঘুরছে, এটা কখন থামবে হয়তো আমি বলতে পারছি না।

কারণ শেখার জায়গাগুলো যেমন প্রসারিত হচ্ছে কিংবা তেমনি অশুদ্ধতায় আবৃত হয়ে যাচ্ছে, এই বৃত্ত কিংবা আবরণ আমরা ভাংতে পারবো কিনা জানি না, তবে আমাদের শেখার জায়গাগুলো যে খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, কলুষিত হয়ে যাচ্ছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। সময় সব পরিবর্তন করে দেয়, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে উল্টোটা। অনেকটাই এমন সময়ের সাথে সাথে সব কলুষিত হয়ে যায়, আফসোস!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png