জীবনের গল্প || গন্তব্য অনেকটাই অনিশ্চিত
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর প্রকৃতির সাথে সুন্দর মানসিকতা নিয়ে রমাদান মাসের রোজাগুলো সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করছি। আসলে অনেক ক্ষেত্রেই আমরা এটা বিশ্বাস করি যে, যা রটে তার কিছুটা বটে। কিন্তু বাস্তবে সেটা সব সময় সত্য হয় না, আমাদের বিশ্বাসে কিছুটা ভুলও থাকতে পারে। এই বার রোজা শুরু হওয়ার পূর্বে অনেকেই বলেছিলেন বেশ গরম থাকবে, রোজায় খুব কষ্ট হবে, গরমের কারণে সমস্যা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে মোটেও তেমন মনে হচ্ছে না।
কারণ প্রকৃতি তার সুন্দর অবস্থানের কারণে বিশেষ করে আল্লাহর খাছ মেহেরবাণীতে এবার পরিবেশটা এখন পর্যন্ত দারুণ। সকালের দিকে হাল্কা ঠান্ডা এবং শীতর পরিবেশ আবার দুপুরের দিকে গরমের সাথে উষ্ণতা, ঠিক একইভাবে আবার সন্ধ্যায় শীতল পরিবেশ। যার কারণে মানুষের খুব একটা কষ্ট হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, অন্তত আমার কাছে এখন পর্যন্ত সহনীয় ও সুন্দর মনে হচ্ছে পরিবেশটাকে। যদি প্রকৃতি ও পরিবেশ এমনটা থাকে তাহলে নিঃসন্দেহে এবারও রোজাগুলো সুন্দরভাবে সম্পন্ন করার আশা পোষণ করতে পারে, বাকিটা আল্লাহপাকের ইচ্ছা।
দেখুন, আমরা চাইলেই কিন্তু সবটা পাই না বা করতে পারিনা। আপনি নিশ্চিতভাবে এটা বলতে পারেন না যে, আপনি একটা করতে পারবেন কিংবা আপনার দ্বারা এটা সম্ভব। আপনার মন কি বলে, চারপাশের পরিবেশ আপনাকে কতটা সুযোগ দিবে এবং সব মিলিয়ে আপনি কতটা দূর অব্দি যেতে পারবেন, এই সব কিছুর উপরই কিন্তু এটা নির্ভর করে। আল্লাহ পাকের কতটা রহমত আপনার সাথে থাকবে, সেটাও অনেক কিছু নিশ্চিত করে দিতে পারে। সুতরাং আমরা যা ভাবি কিংবা প্রত্যাশা করি তার সবটাই অনুমান কিংবা কল্পনা নির্ভর বলতে পারেন।
আমার এক বন্ধু যে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেছিলেন। তারপর সুন্দর একটা চাকুরীও পেয়েছিলেন সেই সম্পর্কীত। কিন্তু সেটা খুব বেশী সময়ের জন্য ছিলো না। অর্থনীতিতে মাস্টার্স করার পরও সেই বিষযটি তার কাছে খুব একটা ভালো লাগতো না, তেমন উপভোগ্য ছিলো না তার কাছে। তাকে অন্য কিছু টানতো, তার মন অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতো। তারপর সে সেই চাকুরীটা কিছু দিন পর ছেড়ে দিয়েছিলেন।
এরপর গ্রাফিক্স ডিজাইনের উপর একটা কোর্স করলেন, তারপর ধীরে ধীরে নিজের অবস্থা ও মানসিকতাকে পরিবর্তন করলেন। কোথা হতে শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কোন দিকে ধাবিত হলেন। যোগ্যতা অনুযায়ী যেদিকে যাওয়ার কথা ছিলো গেলেন কিন্তু ঠিক তার উল্টো দিকে। শিক্ষাগত যোগ্যতাও তাকে সেখানে থাকতে দিলেন না। আসলে আমাদের গতিশীল জীবনের গন্তব্যগুলো এমনই অনকেটাই অনিশ্চিত।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...




