জীবনের গল্প || কাছের মানুষ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে নিজেকে আরো বেশী কার্যকর রাখার চেষ্টা করছি। কিন্তু আমাদের চারপাশে থাকা মানুষগুলোর বিবর্ণ আচরণ এবং তাদের মানসিকতা মাঝে মাঝে আমাদের হতাশ করে দেয়। আপনি হয়তো ভাবছেন তারা আপনার খুব ভালো বন্ধু কিংবা খুব আপনজন অথবা খুব কাছের মানুষজন। কিন্তু আদতে ঠিক তার উল্টোটা। হয়তো কোন এক বিষয় নিয়ে আপনারা অন্য কারো সমালোচনা করছেন।
কিন্তু যখন আপনি তাদের মাঝ হতে উঠে যাবেন ঠিক তখনই তারা আপনার সমালোচনা করতে শুরু করবে। না, আমি সমালোচনা করতে নিষেধ করছি না কিংবা এর বিরোধিতাও করছি না। বরং যেভাবে বা যে উপায়ে সমালোচনা হচ্ছে সেটা আদৌ সমালোচনা থাকছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছি। কারণ যাকে বা যাদের কাছের মানুষজন চিন্তা করে আমরা আমাদের দুর্বলতা কিংবা সমস্যাগুলো শেয়ার করছি বা করার চেষ্টা করছি। তারা কি সেগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করছে।
নাকি সুযোগ বুঝে তারাই আবার সেই সমস্যাগুলো নিয়ে সমালোচনা করছে কিংবা দুর্বলতায় আঘাত করার চেষ্টা করছে, এই প্রশ্নটাকি আপনি ছুড়ে ফেলে দিতে পারবেন নাকি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন আমরা সামাজিক জীব হিসেবে কোন না কোনভাবে কারো না কারোর উপর নির্ভরশীল থাকি, নিজের সমস্যা কিংবা দুর্বলতাগুলো শেয়ার করার চেষ্টা করে থাকি। কিন্তু বর্তমান সামাজিক অবস্থায় সেই পরিস্থিতি কি আর আছে? আমরা কি সত্যি কারো উপর নির্ভর করতে পারি?
চারপাশের পরিস্থিতি কিংবা নানা ঘটনাবলী এটাই প্রমাণ করে যে, সুযোগ পেলে তারাই সর্ব প্রথম আঘাত করে যাদের আমরা বিশ্বাস করেছিলাম, যাদের আমরা আপন ভেবে নিজের দুর্বলতাগুলো শেয়ার করেছিলাম। নির্মম এই সামাজিক ব্যবস্থায় সত্যি আজকে কারো উপর এতোটা নির্ভর করা যায় না, নিজের ভেতরের কথাগুলো প্রকাশ করা যায় না। কারণ স্বার্থের সুবিধার কারণে তারা সবাই একটা সময় নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে এবং হচ্ছেও তাই।
সুতরাং সময়ের সাথে সাথে আমাদের ভাবনাগুলোর মাঝেও পরিবর্তন আসাটা জরুরী। অন্তত আমি নিজে সেটা বিশ্বাস করি। সময়ের সাথে সাথে যদি আমরা আমাদের বিশ্বাসগুলোকে পরিবর্তন করতে না পারি, তাহলে হয়তো সেই মানুষগুলোর দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হবো যারা আসলে অভিনয় করে শুধুমাত্র আমাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করেছিলো, যারা আদতে কখনোই আমাদের কাছের মানুষ ছিলো না বরং সুযোগ সন্ধানী ছিলো।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




