আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ9 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। বেশ সুন্দরভাবে রোজাগুলো সুসম্পন্ন করার চেষ্টা করে যাচ্ছি, এখন পর্যন্ত সেখানেও বেশ ভালো অবস্থানে আছি। আশা করা যায় বাকি রোজাগুলোও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো, যদি আল্লাহ সুযোগ দেন। সত্যি বলতে আমরা খুবই নিকম হারাম, যেখানে সুযোগ পাই সেখানে কৃতজ্ঞতা প্রকাশ করতে কৃপণতা করি, অতীতকে মুহুর্তের মাঝেই অস্বীকার তারপর সব কিছুই ভুলে যাই। সময়ে কিংবা অসময়ে নিজের অবস্থান ধরে রাখার জন্য আমরা অনেক কিছুই করি।

কিন্তু দিন শেষে আমরা কি সেখানে সফলতা অর্জন করতে পারি? জ্বী না পারি না, কারণ জাগতিক সকল বিষয়ে আমরা নিজেদের উপর খুব বেশী গর্ব করে থাকি কিন্তু যে বা যার কল্যানে নিজেদের এমন অবস্থান তৈরী হয় তাদের প্রতি কৃতজ্ঞ থাকি না, তাদের প্রতি শুকরিয়া আদায় করি না, বরং অহমিকা নিয়ে নিজের অহংকারবোধকে আরো বেশী প্রসারিত করার চেষ্টা করি। ভুলে যাই নিজের সক্ষমতা কতটা ছিলো? ভুলে যাই কাদের কল্যাণে কিংবা অনুগ্রহে এমন অবস্থান তৈরী করতে সামর্থ হয়েছি, অতীতে কোথায় ছিলাম আর এখন এখানে কিভাবে আসলাম?

anamul-tree-5480239_1280.jpg

ভুলে যাওয়া হয়তো একটা রোগ কিন্তু সেটাকে অস্বীকার করা মোটেও কোন রোগ নয় বরং সেটা হলো অসততা, অস্বীকার করার নিদারুণ প্রচেষ্টা। আজ আমরা সবাই সেখানে দাঁড়িয়ে আছি, অকপটে সব কিছু অস্বীকার করছি, ইতিহাসকে নিজের মতো করে লিখার চেষ্টা করছি। কিন্তু এটা বুঝতে পারছি না যে, যার কল্যাণে এমন অবস্থান তৈরী হয়েছে, তার অসহযোগিতায় সেখানে আবার ফিরে যেতে পারি, এমন সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। কারণ যে দিতে জানে সে আবার ফিরিয়েও নিতে পারে, তার যোগ্যতা থেমে যায় নি, তার রাগ মিশে যায় নি।

সুতরাং নিজের অবস্থান নিয়ে অহংকারবোধ না করে, অতীতের দিকে তাকান। নিজের অবস্থান নিয়ে গর্ব না করে কার কল্যাণে এমন অবস্থান তৈরী হলো সেটাকে স্বীকার করুন, অন্তত নিজের কাছে-নিজের বিবেকের কাছে আত্মসমর্পণ করা লাগবে না। নিজের কাছে নিজেকে লুকিয়ে রাখতে রাখতে হবে, আলোর মাঝে থেকেও অন্ধকারে নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করতে হবে না। সময়ের সাথে সাথে হয়তো পাল্টে যাচ্ছেন সেটা কিন্তু দোষের নয় বরং অতীতকে অস্বীকার করা এবং অকৃতজ্ঞ হওয়াটা দোষের, অতীতকে অস্বীকার করাটাও দোষের।

দিন শেষে আমাদেরও একটু চিন্তা করা উচিত, আপনার আমার মতো কিংবা আমাদের চেয়েও বেশী যোগ্যতা সম্পন্ন মানুষ কোথায় আছে, আর আপনি আমি কোথায় আছি? কে দিলো এমন সুযোগ, কে তৈরী করে দিলো এমন সুন্দর অবস্থান, কার দয়া এবং অনুগ্রহে এমন সুন্দর জীবন পেলাম। সময়ের সাথে সাথে জাগতিক বিষয়ের সাথেও আমাদের চিন্তা করা উচিত, আলোর মাঝে থেকেও আমাদের অন্ধকারের দিক নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। সময় গতিশীল, কিন্তু তার সাথে সাথে আমাদের অবস্থানও গতিশীল, আজ যেখানে আছি কাল সেখানে নাও থাকতে পারি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 71764.74
ETH 2130.87
USDT 1.00
SBD 0.50