জীবনের গল্প || অস্থিরতার বিবর্ণ রূপ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ব্যস্ততা কাটিয়ে একটু অবসর নেয়ার চেষ্টা করছি কিন্তু গরমের যন্ত্রণায় সেটাও হয়ে উঠছে না। সত্যি প্রকৃতির এমন বিষণ্ণতা মাঝে মাঝে আমাদের হৃদয়ের অস্থিরতা বাড়িয়ে দেয়, একটু বিশ্রাম নেয়ার মানসিকতা নষ্ট করে দেয়। কারণ অফিসে থাকার মানেই হলো একটু শীতল পরিবেশে সময় কাটানো, যদিও ব্যস্ততার স্পর্শও সাথে থাকে। কিন্তু তবুও গরমের সেই উষ্ণ থাবা থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায়।
কারণ অফিসে থাকলে না থাকে লোডশেডিং এর ভয় না থাকে গরমের উষ্ণতার পরশ, এসির ভিতর দারুণভাবে পুরো দিনের সময়টা কেটে যায়। কিন্তু রাতের ঘুমের ক্ষেত্রে আবার কিছুটা যন্ত্রণা পোহাতে হয়। সেদিন শুনেছিলাম টানা পাঁচদিন বৃষ্টিপাত হবে নিম্নচাপের কারণে কিন্তু একদিন পরই দেখি আবহাওয়ার নিদারুণ রূপ, উষ্ণতা নির্মম থাবা, আর বিগত দুইদিন মানে ছুটির শুক্রবার আর শনিবার বেশ কাহিল হয়ে গিয়েছি, ভীষণ গরম ছিলো। ফ্যান এর নিচ হতে বাহিরে বের হওয়াটাই দায় হয়ে গিয়েছিলো। খুব ঘন ঘন লোডশেডিংও ছিলো।
আর এতো বেশী পরিমাণে লোডশেডিং হচ্ছিলো বাড়িতে থাকা আইপিএসও মনে হচ্ছিল একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে, মানে ফ্যান থেমে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন বাড়িতে থাকার মানেই হলো উষ্ণতার চরম অভ্যর্থনায় থাকা হি হি হি। যাইহোক, পরিবেশ যেমনটা ভালো যাচ্ছে না ঠিক তেমনি আমাদের শাসন ব্যবস্থায়ও খুব একটা উন্নতি ঘটছে না। বিশেষ করে এই মুহুর্তে গ্যাসের চরম খারাপ অবস্থা যাচ্ছে, দেশের প্রায় অঞ্চলে গ্যাস পাওয়া যাচ্ছে না মানে চুলায় আগুন জ্বালানোর মতো গ্যাস লাইনে থাকছে না। গত সপ্তাহ পুরোটাই অফিসে কেরোসিন দিয়ে রান্না করতে হয়েছে।
দেখুন অফিসের বিষয়টি আলাদা, অফিসের প্রয়োজনে বাড়তি খরচ হলেও সেখানে সমস্যা নেই, বছর শেষে সেটা নিয়ম মাফিক পুশিয়ে যায়। কিন্তু বাড়িতে বা গরীব মানুষের অবস্থা, সেখানে তো স্বাভাবিকভাবে চলতেই তাদের কষ্ট হয় কিন্তু এখন যদি গ্যাসে রান্না বন্ধ থাকে এবং লাড়কি কিনে বাড়তি খরচে রান্না করতে হয়, তাহলে তাদের অবস্থা কতটা খারাপ হবে সেটা একটু কল্পনা করে দেখুন। এমনিতে বাজারে সবজির দোকানগুলোতে যাওয়া মানেই হলো আগুনে জ্বলসে যাওয়া, এতো বেশী দাম সকল ধরণের সবজির।
আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিফির পরিচয় বহন করে চলি তাদের জন্য সত্যি এই সময়টা খুবই খারাপ এবং হতাশার হয়ে যাচ্ছে, না পারছি কারো কাছে সমস্যার কথা প্রকাশ করতে না পারছি কারো সহযোগিতা নিয়ে জীবনের ধারাবাহিকতা ধরে রাখতে। হয়তো আপনি আমি কোন না কোন উপায়ে ঠিক চলে যাচ্ছি, সামান্য হলেও বিকল্প একটা উপায় এখনো টিকে আছে, কিন্তু সেই মানুষগুলোর কথা চিন্তা করুন যাদের কাছে বিকল্প কোন উপায় নেই!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR





New Cryptocurrency Social Media Site like STEEM/HIVE/BLURT Called MELEK, Come Join
https://melek.salon/created