আবেগের কবিতা || তুমি আছো বলেই || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। মনের ভেতরে থাকা আকাংখাগুলোকে আড়ালে রেখে, সম্পর্কে সুন্দর অনুভুতির সাথে, চঞ্চলতাগুলোকে আরো বেশী কার্যকর করার চেষ্টা করছি। সত্যি বলতে আমরা মানুষ, সুন্দর ও সুষ্ঠু মানসিকতা নিয়ে সব সময় সঠিক অবস্থানে থাকতে পারি না, নানা কিছুর প্রভাবে আমাদের মানসিকতা হোঁচট খায় আর তখনই আমরা অনেক ক্ষেত্রে উলট পালট কিছু বলে ফেলি, উলট পালট কিছু করে ফেলি। হয়তো তাৎক্ষনিকভাবে সেটাকে সঠিক বলে মনে হয়।

কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি সেটা মোটেও সঠিক ছিলো না, সেটা করা একদমই ঠিক হয় নাই। কিন্তু যা হবার তাতো হয়ে গেছে, সময় থেমে নেই সেটা চলে গেছে। সুতরাং এই ক্ষেত্রে আফসোস না করে বরং পরবর্তীতে সেই রকম ভুল আর দ্বিতীয়বার যেন না হয় সেটা কার্যকর করার বিষয়ে আরো বেশী সচেতন হওয়া প্রয়োজন। ভুল হতেই পারে কিন্তু সেটা বার বার করা মোটেও ভুলের সাথে যায় না বরং অন্য কিছুর মাঝে পড়ে যায়। যাইহোক, অনুভূতির আড়ালে থাকা নানা কিছুর আবেগ নিয়ে আজকে একটা কবিতা শেয়ার করতে চাচ্ছি, ভালোবাসার অনুভূতি এবং আবেগকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে আজকের কবিতায়, চলুন তাহলে পড়ে দেখি-

love-903156_1280.jpg

তোমার ঠোটের মিষ্টি হাসি
সুরভিত রাখে হৃদয়,
তোমার মুখের মিষ্টি বুলি
ব্যাকুল করে হৃদয়।

তুমি আলোকিত বিমল মায়া
হৃদয়ের সীমানায় থাকা ব্যাকুলতা,
তুমি ভালোবাসার নির্মল ছায়া
অনুভূতির সীমানায় থাকা চঞ্চলতা।

তোমার ছন্দময়ী কবিতা আবৃত্তি
স্পন্দন বাড়ায় হৃদয়ে
তোমার জাদুকরী সঙ্গীত সুর
মুগ্ধতা ছড়ায় হৃদয়ে।

তুমি সম্পর্কের অকুণ্ঠ কামনা
কল্পনার সীমানায় থাকো জাগ্রত,
তুমি সংস্পর্শের আকুল বাসনা
হৃদয়ের গভীরে থাকো আন্দোলিত।

তুমি আছো বলেই কল্পনাগুলো
স্পন্দন ছড়ায় দিবা-নিশিতে,
তুমি আছো বলেই ভাবনাগুলো
অস্থিরতায় জড়ায় অকালে-সুকালে।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.063
BTC 71259.04
ETH 2179.52
USDT 1.00
SBD 0.51