জীবনের গল্প || চাইলেই সব সম্ভব না

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির পরিবর্তিত রূপের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। রাতের বেলা বৃষ্টিজনিত কারণে ঠান্ডা আর দিনের বেলায় রোদের কারণে উষ্ণতা, বেশ জটিল একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি। মাঝে একদিন সন্ধ্যার পরে গোসল করার কারণে ঠান্ডার কিছুটা আভাস পেয়েছিলাম, তারপর আর রাতে গোসল করার সাহস পাইনি।

আসলে প্রকৃতি এবং তার মাঝে থাকা সব কিছুই তার নিজস্ব নিয়মে চলে, এখানে কোন ধরণের পরিবর্তন বা পরিবর্ধন করার সুযোগ থাকে না, আবার চেষ্টা করলেও সেখানে সফলতা পাওয়ার কোন সম্ভাবনা তৈরী হয় না। কারণ প্রকৃতি তার মাঝে থাকা সব কিছুকে তার নিজস্ব রীতি অনুযায়ীই তৈরী করে থাকে, সুতরাং সেখানে আমাদের চিন্তা ভাবনা কিংবা কল্পনা কতটা কাজ করবে কিংবা অনুমান নির্ভর আন্দাজ কতটা সফল হবে সেটা আগ হতেই বলে দেয়া সম্ভব।

andymeyer67-smartphone-2269340.jpg

এমন অনেক উদাহরণও আছে কিন্তু মানুষ চেষ্টা করেছে কিন্তু সফলতার পরিবর্তে উল্টো বিপদ ডেকে এনেছিলো। হ্যা, এমন একটা ঘটনা আজকে পড়লাম, কিছুটা অবাকও হয়েছি। কারণ জোর করে প্রকৃতির মাঝে পরিবর্তন আনাটা শুধু কল্পনাই নয় বরং মাঝে মাঝে সেটা অবাস্তবও হয়ে উঠে। জাপানের এক দ্বিপে প্রচুর সাপ ছিলো সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ হতে অল্প সংখ্যায় কিছু বেজি নেয়া হয়েছিলো, উদ্দেশ্য বেজির মাধ্যমে সাপের নিয়ন্ত্রন।

এই অল্প সংখ্যক বেজি একটা সময় বিশাল এক বংশ বিস্তার করে ফেললো, কারণ দ্বিপের পরিবেশ ছিলো বেজিদের জন্য খুবই সহায়ক এবং প্রচুর খাবারের ব্যবস্থা ছিলো। যার কারণে খুব দ্রুত বেজি সে পরিবেশে খাপ খাইয়ে নিয়েছিলো এবং দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম হয়েছিলো। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়, বেজি সাপ শিকার না করে উল্টো সেখানে থাকা ছোট ছোট অন্যান্য প্রাণী খাওয়া শুরু করলো। কারণ সেই সাপটি ছিলো নিশাচর। দিনের বেলা তার দেখা পেতো না বেজির দল।

সুতরাং বেজি যেতেতু নিশাচর নয় সেহেতু সাপের সাথে তার সাক্ষাত হওয়ার সুযোগ ছিলো না। আবার দিনের বেলায় যেহেতু বেজির অন্য খাবারের কোন সমস্যা ছিলো না তাই বেজি সাপ নিয়ন্ত্রণের পরিবর্তে নিজেদের বংশ বিস্তার শুরু করে দিয়েছিলো। এটা একটা চিরন্তন সত্য, আমরা চাইলেই প্রকৃতির মাঝে কোন পরিবর্তন আনতে পারি না, আমাদের কল্পনা সর্বদা প্রকৃতির মাঝে সফল হয় না এবং হওয়ার খুব একটা সম্ভাবনাও থাকে না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 6 days ago 

Hi @hafizullah,

🎲 SteemLudo is waiting for new players!

Play SteemLudo, challenge real players using STEEM, and earn up to 1.9× STEEM rewards when you win your matches.

Want more rewards?

Share your SteemLudo gameplay experience by making a post on steem and receive handsome rewards with a guaranteed vote.

🎁 Invite more players with your invitation code and earn up to 110 STEEM!

🎮 Play Now: https://www.steemx.org/ludo
💬 Join Discord: https://discord.gg/JyW7v8STG

ludobanner gif.gif