জীবনের গল্প || বিচক্ষণতায় সফল সমাধান
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী চঞ্চল করার চেষ্টা করছি। তবে সেটা অনেকটাই মন্দের ভালোর মতো অবস্থায়। সত্যি আমাদের জীবনের কিছু কিছু মুহুর্ত এমন হয়ে যায় যে, বিকল্প সহজ কোন অপশন আমাদের সম্মুখে থাকে না। বরং পরিস্থিতি সব কিছুকে কেমন জানি জটিল রূপ দিয়ে দেয়। আর তখনই আমাদের সম্মুখে এই একটা ব্যাখ্যাই অবশিষ্ট থাকে, আর সেটা হলো মন্দের ভালো।
হ্যা, চারপাশে যখন অনেক খাবার বিষয় থাকে, অক্টোপাস এর মতো অনেক বুদ্ধিমান প্রাণী আমাদের নানাভাবে আটকে রাখার চেষ্টা করে। তখন আমরা দ্রুত সমাধানের জন্য বিকল্প মন্দগুলোর মাঝ হতে একটা এমন বিকল্প অপশন খোঁজার চেষ্টা করা হয় যেখানে অন্তত কম ক্ষতির আশংকা থাকে । একটু চিন্তা করে দেখুন তো, আপনার আমার জীবনে এমন অনেক বিষয় রয়েছে কিংবা এমন অনেক সিদ্ধান্ত রয়েছে, যেখানে আমাদের কাঝে সহজ কোন সমাধান ছিলো না, বরং মন্দের ভালোর অপশন ছিলো শুধুমাত্র। বাস্তবতায় সত্যি আমরা অনেক ক্ষেত্রেই এমন পরিস্থিতির মাঝে আটকে যাই।
আপনি তখন ভালো কিছুর প্রত্যাশা ছেড়ে দিবেন, সুন্দর সমাধানের আশা তখন আপনার অলিক কল্পনা হিসেবে সাব্যস্ত হবে। আর এর চেয়ে সহজ বিষয হবে যেটা তুলনামুলকভাবে কম ক্ষতিকর। মানে যেটা তুলনামুলকভাবে আপনার ক্ষতি কম করবে, কারণ সমস্যায় আটকে থাকা যাবে না, বরং সেটার বিষয়ে দ্রুত সমাধান বের করে আনতে হবে, সময় যত দীর্ঘ হবে আপনার সমস্যাও ততো বেশী জটিল হবে, আর তাই দ্রুত ব্যবস্থা নিয়ে সেখান হতে বের হয়ে আসতে পারাটাই তখন মুখ্য বিষয় হয়ে উঠে।
অনেকটাই ব্যবসায়ীদের মতো টোটকা এটা। যেখানে দীর্ঘ সময়ের জন্য ফান্ড আটকে রাখা যাবে না, লস হলেও সেখান হতে দ্রুত ফান্ড তুলে আনার চেষ্টা করতে হবে। কারণ লসের মাঝে টাকা যত সময়ের জন্য আটকে থাকবে ক্ষতির পরিমাণটাও ততো বেশী বাড়তে থাকবে। কিন্তু আপনি যদি কিছুটা লস দিয়ে হলেও ফান্ডটা নিজের হাতে ফিরিয়ে আনতে পারেন, তাহলে পুনরায় অন্য কোথায় বিনিয়োগের সুযোগ পাবেন এবং সেখান হতে কিছুটা লাভ করে ক্ষতির পরিমাণটা পুষিয়ে নেয়ার চেষ্টা করতে পারবেন। কিন্ত যদি ফান্ডই না থাকে, তাহলে?
তাহলে ঐ যে কথায় বলে না আম ছালা দুটোই হারিয়ে যাবে। জ্বী, এটাই নির্মম বাস্তবতা, আপনার সম্মুখে সুযোগ থাকবে কিন্তু আপনি যদি সঠিক সময়ের মাঝে সঠিকটা বেছে নিতে ব্যর্থ হন তাহলে নিশ্চিতভাবে দীর্ঘ সময়ের ফাঁদে আটকে যাবেন। চাই সেটা জীবনের প্রকৃত সমস্যাে হোক কিংবা চাই সেটা বাস্তব কোন ব্যবসায়ে বিনিয়োগ হোক, ফলাফলটা কিন্তু একই দিক হতে আসবে। তাই সময়ের সাথে সাথে নিজের মাঝে বিচক্ষনতা তৈরী করতে হবে এবং বিকল্প সমাধানে এগিয়ে যেতে হবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...




