ঈদ মোবারক || EID MUBARAK
হ্যালো বন্ধুরা ,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর প্রকৃতির সাথে সুন্দর মুহুর্তগেুলোকে আরো বেশী সুন্দর ও উপভোগ্য করার চেষ্টা করছি। কারণ আজকে বিশেষ একটা দিন, পবিত্র ঈদ-উল-আযহা। তাই শুরুতেই সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবাকরবাদ ও ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, আর আনন্দ মানেই হলো সার্বজনিন, যেখানে সবার সমান অংশগ্রহণ থাকে।
কিন্তু আমাদের উৎসবগুলো যদি আমরা সার্বজনিন করতে না পারি, আমরা যদি শুধুমাত্র নিজেরাই ঈদের আনন্দ একান্তভাবে উপভোগ করার চেষ্টা করি, তাহলে সেটা আর সার্বজনিন থাকে না। আনন্দটা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে যায় না। তাই আমার দৃষ্টিকোন হতে, ধনী কিংবা গরিব নয়, সাদা কিংবা কালো নয়, জাত-পাত হিসেবে নয় বরং মানুষ হিসেবে সবার মাঝে সমানভাবে ছড়িয়ে যাক আজকের এই সুন্দর মুহুর্তের সুন্দর অনুভূতিটুকু।
আরো একটা বিষয়ে আমাদের কঠিন সচেতন হওয়া প্রয়োজন কারণ এখানে ধর্ম-বর্ণ পার্থক্যটা যেন স্পষ্ট না হয়, বরং আমরা সবাই মানুষ আমাদের মাঝে সেই মনুষত্ব্যটুকু যেন বজায় থাকে। নিজে আনন্দ উপভোগ করার ক্ষেত্রে অন্যরা যেন কোনভাবে আঘাত প্রাপ্ত না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। শুধুদদ আচার ব্যবহারের মাধ্যমে যে কষ্ট পায় সেটা কিন্তু নয়, আমার উৎসবের কোন কোন বিষয়ে তারা আঘাত প্রাপ্ত হতে পারে সুতরাং ধর্মীয় দৃষ্টিভঙ্গিতেও আমাদের সচেতন থাকতে হবে।
কারণ চারপাশের সবাইকে নিয়েই আমাদের এই সমাজ, সমাজের সবাই একটা পরিবার আর দৃষ্টিভঙ্গি সব ক্ষেত্রে ধরে রাখা প্রয়োজন। আসুন সবাই পবিত্র এই দিনে, আত্মোৎসর্গের এই দিনে শুধু ভোগ বিলাস নয় বরং ত্যাগের মহিমায় আমরা উদ্ভাসিত হওয়ার চেষ্টা করি। চারপাশের পরিবেশটাকে সুন্দর রাখি এবং সচেতনার সাথে পরিবেশের যত্ন নেয়ার চেষ্টা করি।
সবশেষে আবারও সবােইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক উৎসব। ঈদ মোবারক।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...




