জীবনের গল্প || মানবিক হওয়া প্রয়োজন

in আমার বাংলা ব্লগ9 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বৃষ্টির শীতলতার সাথে যেমন হৃদয়ের চঞ্চলতা ধরে রাখার চেষ্টা করছি, ঠিক তেমনি অপ্রত্যাশিত আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক হওয়ারও চেষ্টা করছি। বৃষ্টি শহরের মানুষদের নিকট আনন্দ উপভোগ করার মাধ্যম হলেও সেটা এখন আর মোটেও সেই পর্যায়ে নেই। চাই এখন সেটা শহরের মাঝে হোক কিংবা শহরের বাহিরে হোক।

শহরের অনেক নিচু এলাকা এই মুহুর্তে পানিতে তলিয়ে গেছে। অনেক শপিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে, হয়তো এগুলো সাময়িক কিন্তু তবুও কিছু সময়ের জন্য হলেও মানুষ ভোগান্তিতে পড়েছে, অতি বৃষ্টিজনিত কারণে স্বাভাবিক জীবন বাধাগ্রস্থ হয়েছে। এই সামান্য সময়ের জন্য হলেও মানুষ অনুভব করতে পেরেছে যারা বন্যায় আক্রান্ত হয়েছে তাদের জীবন কতটা নির্মমভাবে থমকে গেছে, স্বাভাবিক কাজকর্ম কতটা বাধাগ্রস্থ হয়েছে।

image.jpg

এই একটু ভাবনা হতেই আমাদের উচিত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত, একটু মানবিক হয়েও তাদের সহযোগিতা করা উচিত। হ্যা, হয়তো সবাই সেখানে গিয়ে তাদের সমবেদনা জ্ঞাপন করতে পারবে না, হয়তো সবার পক্ষে সমানভাবে পাশে দাঁড়ানো সম্ভব হবে না। কিন্তু পরস্পর আলোচনা কিংবা টীম গঠনের মাধ্যমে একটা সমন্বিত উদ্যোগ নেয়া যেতে পারে, যারা সহযোগিতা করতে ইচ্ছুক তাদের একত্রিত করা যেতে পারে।

সত্যি বলতে ইচ্ছা থাকলে হাজারটা উপায় বের করা সম্ভব, মানবিক হওয়ার হাজারটা উপায় খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু যদি ইচ্ছা বা আগ্রহ না থাকে তাহলে হাজার চেষ্টা করেও কাউকে এখানে আনা যাবে না, কাউকে রাজি করানো যাবে না, এটাই বাস্তবতা। একটু চিন্তা করে দেখুন, সেই মানুষগুলো বাড়ির ভিতর বন্দি, না কাজ আছে না তাদের খাওয়া আছে। চারপাশে শুধু পানি আর পানি। এক প্রকার চরম অনিশ্চয়তার মাঝে তাদের দিনগুলো কাটছে, শিশুদের অবস্থা তো আরো বেশী নাজুক।

সুতরাং আমাদের মানবিক হওয়া খুবই প্রয়োজন, তারাতো আমার দেশের মানুষ, তারাতো আমাদেরই আপনজন। সুতরাং পারস্পরিক সহযোগিতা কিংবা সহমর্মিতা পারে, তাদের জীবনকে গতিশীল ও স্বাভাবিক রাখতে। সামান্য একটু প্রচেষ্টা হাজার জীবনকে বাঁচাতে পারে। মনে রাখতে হবে এই মুহুর্তে দেশের প্রায় ৫৯টি উপজেলা বন্যাকবলিত। সেই অঞ্চলের মানুষগুলো পাশে দাঁড়ানো সবচেয়ে বেশী জরুরী এখন।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png