আমার বাড়ির ছোট্ট সবজি বাগান: পর্ব- ৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও ঠিক তেমনভাবে সুস্থ নই কিন্তু তবুও মানসিকভাবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করে যাচ্ছি। আসলে আমরা কে কখন, কিভাবে অসুস্থ হয়ে যাই সেটা হয়তো নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ দূষিত পরিবেশ, ভেজাল খাবার, আর সবুজ প্রকৃতির বিনাশ, সব কিছুতেই আমাদের উদাসীনতা হয়তো এর জন্য দায়ী, তাই নিজেরাই নিজেদের পায়ে কুরাল মেরেছি আমরা। আর সেটার কুফলও নিদারুণ ভাবে ভোগ করতে হচ্ছে।
যাইহোক, এগুলো কমন কথা, কম বেশি আমরা সবাই নিয়মিত শুনে থাকি। কিন্তু আমরা যেখানে আছি কিংবা যে রকম অবস্থায় চলছি এর কোন পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আমরা যতক্ষণ পর্যন্ত না নিজেদের পরিবর্তন করতে পারবো, এই বিষয়গুলো সম্পর্কে অধীক সচেতন হতে পারবো, ততক্ষণ পর্যন্ত হয়তো এই অনিয়শ্চতা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তবে আমি হয়তো এইখানে কিছুটা ভাগ্যবান বলতে পারি নিজেকে। কারণ বাড়িতে ছোট একখন্ড সবজি বাগান করার জায়গা কিংবা সুযোগ যেটাই বলেন পেয়েছি আমি। যেখানে কিছুটা সময়ও ব্যয় করি নিয়মিতভাবে।
আজকে আমার বাড়ির ছোট্ট সবজি বাগানের তৃতীয় পর্ব শেয়ার করবো। মানে ধারাবাহিক পর্ব এবং বর্তমান দৃশ্যাবলীর কিছু আপডেট আরকি। এখন পর্যন্ত নতুন করে, বরবটি, ঢেঁড়স, চাল কুমড়া, পুঁইশাক এবং বনশিম বীজ রোপন করেছি। তবে ঢেঁড়স গাছ এবং বরবটি গাছগুলো বেশ ভালো পর্যায়ে আছে, যেটা আগের পর্বেও বলেছিলাম। আজকে সেগুলোর দ্রুত বড় হওয়ার আরো কিছু দৃশ্য উপভোগ করবো, আশা করছি দ্রুত ঢেঁড়স গাছে ফুল আসবে।
তবে এর চেয়েও বেশী আশাবাদি আমি বরবটি গাছগুলো নিয়ে, সেগুলোর মাচা ইতিমধ্যে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, দুই পাশ দিয়ে বীজ রোপন করেছিলাম, এবং দুটোর অবস্থাও বেশ ভালো। এগুলোও খুব দ্রুত বেড়ে উঠেছে, গাছগুলো দৃশ্য দেখুন। নিয়মিত ছাই ছিটিয়ে দিচ্ছে আমার শাশুড়ি, যাতে পোকা মাকড়ের তেমন বিস্তার ঘটতে না পারে। আমি অবশ্য এর মাঝে কিছু পোকা মাকড়কে দৌড়ানি দিয়েছি হি হি হি।
তবে খুব স্লো গতিতে বেড়ে উঠছে চালমুড়ার গাছগুলো, এর মাচাটা অবশ্য সব থেকে বড়। এর আগে অবশ্য এখানে লাউ গাছের মাচা ছিলো। তবুও সেগুলো সুন্দর ও সতেজ হয়ে বেড়ে উঠছে এটা দারুণ একটা বিষয় বলতে পারেন। বর্তমান দৃশ্যগুলো দেখুন, অনেকগুলো গাছ বেড়ে উঠছে। হয়তো আরো কিছুটা সময় লাগবে এগুলো বড় হয়ে মাচায় উঠতে। তবে এগুলোর ব্যাপারেও আমি নিরাশ নই, সবুরে নাকি মেওয়া ফলে, আমার চালকুমড়া ফললেই হবে হি হি হি।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR











