জীবনের গল্প || ডিজিটাল যন্ত্রণা

in আমার বাংলা ব্লগ12 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুন্দর অনুভূতির সাথে সুন্দর মুহুর্তগুলো আরো ভালোভাবে উপভোগ করার চেষ্টা করছেন। অবশ্য সামনে বেশ সুন্দর মুহুর্ত উপভোগ করার সুযোগ তৈরী হবে। যেহেতু রোজা শেষ দশকে চলে আসছে এবং সবার মাঝে ঈদের কেনাকাটার একটা অনুভূতি চঞ্চল হয়ে উঠতে শুরু করেছে। হয়তো অনেকেই শপিং করা শুরু করে দিয়েছে, আবার অনেকেই বাজেট নিয়ে কিছুটা চাপের মাঝেও আছেন। কারণ সবাই একই সময়ে বেতন কিংবা বোনাস পান না, যার কারণে কিছুটা বেগ পোহাতে হয়।

যাইহোক, ঈদ যেহেতু সামনে আসতেছে সেহেতু শত সমস্যা হলেও প্রতিটি পরিবারের দায়িত্বশীলগণ চেষ্টা করেন যাতে সবাইকে কিছুটা না কিছু হলেও নতুন কিছু দিতে পারেন এবং পরিবারের সবাইকে নিয়ে দারুণভাবে ঈদ উদযাপন করতে পারেন। এটা বাঙালীদের জীবনে দারুণ একটা বিষয়, বিশেষ করে যে কোন উৎসবের ব্যাপারে তাদের মাঝে দারুণ একটা আবেগ কাজ করে। অবশ্য ঈদ উৎসবের মাঝেও একটা ডিজিটাল যন্ত্রণাও বেড়ে যায়। আধুনিক প্রযুক্তির এই যুগে মাঝে মাঝে সত্যি বিষয়টি খুবই অস্বস্থিকর মনে হয় আমার কাছে। আপনাদের কাছে ভালো লাগতেও পারে।

kreatikar-social-3408791_1280.jpg

একটু খুলে বলি বিষয়টি, একটা সময় মানুষ নানা বিজ্ঞাপন টিভি কিংবা রেডিওতে প্রচার করতো, নিত্য নতুন আইডিয়া নিয়ে হাজির হতো এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেগুলো ভিন্ন ভিন্নভাবে প্রমোটিং করার চেষ্টা করতো। রেডিও-টিভি ছাড়াও নানা রংয়ের পোষ্টার কিংবা বিলবোর্ডও ব্যবহৃত হতো। কিন্তু সময়ের সাথে সাথে সেই দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে। এরপর আগ্রহের কেন্দ্রবিন্দু হলো সোশ্যাল মিডিয়া, নানা ছলে-বলে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হতো, কখনো কখনো মিথ্যা বা ভুয়া কিছুর মাধ্যমেও সেটাকে সুসম্পন্ন করার চেষ্টা করা হতো।

এখন অবশ্য আরো এক ধাপ এগিয়েছে, আইডিয়া কিছুটা পরিবর্তন হয়েছে। কারণ উঠতি বয়সিরা এই ব্যাপারে আগ্রহী হলেও সবাই হয় না, অনেকেই এগুলোকে বিদ্রুপ করার চেষ্টা করেন। যেমন আমি আছি একজন, হি হি হি। এসব এড়িয়ে যেতে পারলেও নতুন আইডিয়ার কাছে মাঝে মাঝে হোচঁট খেয়ে যাচ্ছি। আর সেটা হলো মোবাইল মার্কেটিং, মোবাইল ক্যাম্পিংও বলতে পারেন। একটা অপরিচিত নাম্বার হতে কল আসা, তারপর তাদের বিজ্ঞাপনের আদ্যোপান্ত উপস্থাপন করা। পুরো বিষয়টিই থাকে রেকর্ডকৃত। অনেক সময় জরুরী কাজে থাকলেও কল আসলে সেটাকে রিসিভ করে খুবই বিরক্ত হয়ে যাই।

হ্যা, এখান হতে উত্তোরণের অনেক উপায় আছে সত্য, কিন্তু যেহেতু আমার নাম্বারটি অফিসের ইমেইলে ব্যবহার করা হয়েছে, সেহেতু অনেক অপরিচিত নাম্বার এর ফোন আমাকে রিসিভ করতে হয়। যে কারণে যন্ত্রণাটা আমার ক্ষেত্রে একটু বেশীই হয়ে থাকে। এ যেন আধুনিক যুগের ডিজিটাল যন্ত্রণা, গুরুত্বপূর্ণ কোন কাজে থাকলে সেই মুহুর্তটা নিদারুণভাবে পরিবর্তন হয়ে যায়। যখন ফোন রিসিভ করার পর বুঝতে পারি এটা একটা মার্কেটিং বা বিজ্ঞাপনের কল!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 71430.71
ETH 2092.16
USDT 1.00
SBD 0.49