আমার বাড়ির ছোট্ট সবজি বাগান: পর্ব- ৬
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, প্রকৃতির সুন্দর পরিবেশের সাথে আরো ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। সত্যি বলতে এবার গরমের মাত্রা যেমন বেশী ঠিক তেমনি বৃষ্টিপাতের মাত্রাও বেশী, তবে সব অঞ্চলে একই মাত্রায় থাকছে না। তুলনামুলকভাবে ঢাকা শহরে যেমন বৃষ্টিপাত কম হয়, ঠিক তেমনি গ্রামীণ অঞ্চলে সেটার মাত্রাটা আবার বেশী থাকে। যেহেতু শহরের পরিবেশ একটু বেশী খারাপ এবং এখানে গাছপালার সংখ্যা দিন দিন হ্রাস পেয়েই যাচ্ছে, সেহেতু এমনটা হওয়াই স্বাভাবিক।
তবে আমরা চাইলেই কিন্তু এর পরিবর্তন ঘটাতে পারি, বিশেষত ছাদ বাগান হতে পারে এর জন্য সর্বোত্তম একটা আইডিয়া। আমাদের সামনে অনেক উদাহরণ থাকে, থাকে পরিবর্তন ঘটানোর অনেক সহজ সূত্র কিন্তু তাতে কি? আমরা যদি আগ্রহবোধ না করি, আমরা যদি একটু চেষ্টা করতে না চাই, তাহলে সেই সূত্র কিংবা আইডিয়া কোন কামের হয় না। আমাদের শহরের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে। যেখানে চেষ্টা করার কথা ছিলো, সেখানে উল্টো আমরা পার্কগুলোর জায়গা দখল করে ব্যবসা বৃদ্ধি করার চেষ্টায় আরো বেশী জোরদার হচ্ছি।
এটাই নির্মম সত্য এবং প্রকৃত বাস্তবতা। এছাড়াও শহরের আশে পাশে যাদের বাড়ি আছি এবং বাড়ির মাঝে একখন্ড জমি আছে তারাও কিছুটা সচেতন হতে পারেন, নিজের বাড়িতে ছোট একখন্ড সবজি বাগান তৈরী করার মাধ্যমে। আমিও শুরু হতেই এখানে লেগে আছি। প্রতি বছর ভিন্ন ভিন্ন সবজি চাষের চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে এই বছরের সবজি বাগানের পাঁচটি পর্বও শেয়ার করেছি। আর আজকে শেয়ার করবো ষষ্ঠতম পর্ব।
আজকে শেয়ার করবো চালকুমড়া গাছের ফুলের হাসি, চালকুমড়া গাছগুলো বেশ সুন্দরভাবে ছড়িয়েছে, যদিও এবার অনেকটা সময় নিয়েছে এবং ধীরে ধীরে গাছ বড় হয়েছে। তবুও বৃষ্টির ছোঁয়ায় দারুণ সতেজ হয়ে উঠেছে। গাছ বড় হওয়ার সাথে সাথে বেশ সংখ্যায় ফুল এসেছে। দৃশ্যগুলো দেখুন, চারপাশে অসংখ্য হলুদ ফুলের হাসি, বাগানের পরিবেশটাকে আরো বেশী সুন্দর ও উজ্জ্বল করে দিয়েছে।
এমন একখন্ড বাগান মানেই শুধু সবজি খাওয়া নয়, বরং প্রকৃতি ও পরিবেশটাকে সুন্দর রাখার প্রচেষ্টায় সামিল হওয়া। চারপাশের পরিবেশে একটু সবুজের ছায়া বৃদ্ধি করা। আর স্বাদের কথা নাই বললাম, কীটনাশকের এমন আগ্রাসনের মাঝে নিজের বাড়িতে ফ্রেশ কিছু উৎপন্ন করার মজাটাই আলাদা। আর কয়দিন পরই আপনাদের সাথে শেয়ার করবো পুইঁশাকের বর্তমান চিত্র। আজ এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR











