আবেগের কবিতা || জীবন এক স্পন্দন || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আমার মতো করে সময়গুলোকে উপভোগ করার চেষ্টা করছি। যদিও মানসিকতা ঠিক রেখে সর্বদা সব কিছু নিজের মতো করে উপভোগ করতে পারি না। মাঝে মাঝে সময়ের কাছে আত্মসমর্পণ করে অন্যের দৃষ্টিতেও কিছু কিছু বিষয় উপভোগ করার চেষ্টা করি। অবশ্য এটা একদমই নিজের ইচ্ছায় নয় বরং অনেকটা বাধ্য হয়েই করতে হয়। আমরা আসলে সব সময় দিক হতে স্বয়ংসম্পূর্ণ নই। অনেক ক্ষেত্রেই অনেক বিষয়ে অন্যের উপর আমাদের নির্ভরশীল হতে হয়।

জীবনের কঠিন মুহুর্তগুলো আমরা সব সময় নিজেদের মেধা বা প্রচেষ্টার মাধ্যমে সমাধান করতে পারি না, সেই পরিবেশ কিংবা পরিস্থিতি হয়তো আমরা তৈরী করতে পারি না। কারণ সব বিষয়ে আমাদের সব সময় সঠিক জ্ঞান থাকে না, আবার অসম্পূর্ণ তথ্য নিয়েও লড়াইয়ে বিজয়ী হওয়া যায় না। খণ্ডিত কিছু নিয়ে হয়তো খণ্ডিত চিন্তা করা যায়, স্বল্প সময়ের জন্য নিজের মনকে বুঝ দেয়া যায় কিন্তু দীর্ঘ সময়ের জন্য বিজয়ী হওয়া যায় না। আজকে একটা কবিতা শেয়ার করবো, জীবনের লড়াইতে নিজেদের খণ্ডিত চিন্তাগুলোকে একটু ভিন্নভাবে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি। আশা করছি আগের কবিতাগুলোর মতোই এটাও ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে পড়ে দেখি-

33150311-man-7749683_1280.jpg

জীবন এক যুদ্ধক্ষেত্র-
কখনো মনে হয় বিজয়ের দ্বারপ্রান্তে
কখনো মনে হয় পরাজয়ের শেষপ্রান্তে।

জীবন এক দ্বন্দ্ব-
কখনো মনে হয় শূন্যতায় ঘেরা
কখনো মনে হয় পূর্ণতায় সেরা।

জীবন এক চক্র-
কখনো মনে হয় সামান্য অসম্পন্ন
কখনো মনে হয় নগণ্য নিষ্পন্ন।

জীবন এক বৃত্ত-
কখনো মনে হয় সীমা সন্নিকটে
কখনো মনে হয় অন্ত বহুদূরে।

জীবন এক অভ্যুদয়-
কখনো মনে হয় সংগ্রামে সমৃদ্ধি
কখনো মনে হয় আপোষে নিষ্কৃতি।

জীবন এক স্পন্দন-
কখনো মনে হয় সবটাই বর্ণিল
কখনো মনে হয় সীমাহীন কঠিন।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 64137.73
ETH 1841.92
USDT 1.00
SBD 0.38