জীবনের গল্প || সময়ের অবিশ্বস্ত হওয়া

in আমার বাংলা ব্লগ16 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও যথারীতি ভালো আছি এবং সুস্থ আছি। তবে সেই পুরনো ব্যথ্যাটা মাঝে মধ্যে আবার যন্ত্রণা দিতে শুরু করেছে। যদিও থেরাপী নেয়া এখন একদমই বন্ধ করে দিয়েছি। কারণ তাতে খুব একটা উপকার হয়েছে বলে আমি মানতে পারছি না। সত্যি বলতে অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারি, কাজ বা ক্রিয়ায় কোন ফলাফল আসছে না কিন্তু তবুও আমাদের সেটা চালিয়ে যেতে হয়। আমার ক্ষেত্রে অবশ্য অনেকগুলো কারণ এখানে কার্যকর ছিলো কিন্তু সেগুলো প্রকাশ করতে পারছি না।

মোদ্দাকথা হলো, মাঝে মাঝে আমাদের ভরসার জায়গাগুলো হঠাৎ করেই সংকোচিত হয়ে যায়। সময়ের সাথে সাথে সব কিছুর মাঝে যেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, ঠিক তেমনি আমাদের সমাজের মাঝে থাকা সম্পর্কগুলো কিংবা পরিবারের মাঝে থাকে মানুষগুলো হঠাৎ করেই পাল্টে যায়। তাদের উপর ঠিক আগের মতো ভরসা করা যায় না, তাদের ভরসা করার মতো সেই অবস্থানে আর থাকে না। কিন্তু কি জানেন তো? আমরা চাইলেই সব সময় সেটা প্রকাশ করতে পারি না, আমাদের সমাজ কিংবা পরিবারের মাঝে থাকা দেয়ালগুলো ভাংগে পারি না।

inkoalseibua-barbed-wire-1511813.jpg

ঠিক এই কারণেই এই ভরসা করা ব্যক্তিগুলোর প্রতি আমরা নির্ভরতা হ্রাস করতে পারি না কারণ আমাদের পরিবার কিংবা সমাজের চোখে একটা প্রশ্নবোধক চিহ্ন আলোকিত হয়ে যায়। আমরা না পারি সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর উপস্থাপন করতে না পারি সেই মানুষগুলোর বিশ্বাস ভঙ্গের চিহ্নগুলো প্রদর্শন করতে। আমি মাঝে মাঝে এমন অস্বস্থিকর পরিস্থিতির মাঝে পড়ে যাই, নিজের সাথে নিজেকে যুদ্ধে জড়াই, তারপর আস্তে করে সবটাই মেনে নিয়ে নির্জীব হয়ে যাই।

আমাদের চারপাশের মানুষগুলো শুধু উপরের হাসিটাই দেখার চেষ্টা করে, ভেতরের ক্ষতগুলো কখনো তারা দেখতে চায় না, দেখার চেষ্টাও করে না। কারণ মানুষ শুধুমাত্র নিজেদের সুবিধা নিশ্চিত করায় ব্যস্ত থাকে, অন্যের সমস্যা কিংবা সমাধান নিয়ে তাদের মাঝে বিন্দুমাত্র আগ্রহ থাকে না। কিন্তু আমরা প্রতিনিয়ত যে মানুষগুলোর উপর ভরসা করে আসছি, যাদের উপর নির্ভরশীল হচ্ছি, তাদের কাছে এক প্রকার বন্দিই থাকছি।

সময় এক দুর্বল আয়না, দুর্বল এই জন্য বললাম সেই আয়নায় সব কিছু স্পষ্ট দেখা যায় কিন্তু আমরা সেখানে কোন প্রতিক্রিয়া দেখাতে পারি না, আমরা সেখানে সাহসি হয়ে উঠতে পারি না, বরং পরিবার কিংবা সম্পর্কের মায়ায় আরো বেশী দুর্বল হয়ে যাই, নিজেকে আত্মসমর্পণ করে অবশিষ্ট থাকা সম্মানটুকু ধরে রাখতে চাই।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png