প্রকৃতি অনুভূতির নতুন অভিজ্ঞতা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ14 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে পরিবর্তন হয়ে যাওয়া প্রকৃতির সাথে আরো বেশী সময় উপভোগ্য করার চেষ্টা করছি। কারণ প্রকৃতি প্রতিনিয়ত আমাদের নতুন কিছুর স্বাদ দেয়, নতুন কিছুর অভিজ্ঞতা নতুনভাবে গ্রহণ করার সুযোগ তৈরী করে দেয়। পুরনো বিষয়ের সাথে নতুন কিছুর অভিজ্ঞতা, পুরনো রূপের সাথে নতুন কিছুর অনুভূতির চঞ্চলতা এবং তার সাথে সাথে ভালোবাসার আবেগকে উজ্জ্বল করার প্রচেষ্টা। যদিও আমরা সব সময় সব কিছুকে সঠিকভাবে বুঝতে পারি না।

আর সঠিকভাবে বুঝতে না পারার কারণেই সেগুলোকে উপভোগ্য করতে পারি না। বাস্তবতা হলো,প্রকৃতি এক অকৃত্রিম বন্ধুত্বের নাম, যেখানে শুধু এক চেটিয়া ভালোবাসা থাকে, যেখানে শুধু নিদারুণ একটা সতেজতার নতুন অধ্যায় সূচিত হতে থাকে, পুরনো বিষয়গুলোকে নতুনভাবে এবং নতুন রূপে বার বার ফিরে আসার নতুন পথ তৈরী হতে থাকে। একদম কমন কিছু, বুঝতে পারছেন না তো। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, প্রকৃতির সাথে আমরা খুবই পরিচিত, আমাদের প্রকৃতির মাঝে ছয়টি ঋতু দারুণভাবে প্রকাশিত। আমরা জানি কোন ঋতুর পর কোন ঋতু আসবে।

IMG_20260207_114214.jpg

আমরা এটাও জানি কোন ঋতুতে প্রকৃতি কোন রূপ ধারণ করবে, চারপাশের প্রকৃতি এবং পরিবেশটা কতটা পরিবর্তন হবে। কিন্তু তারপরও আমরা কি প্রতিটি ঋতু পরিবর্তন হওয়ার কিংবা প্রতিটি সিজন পাল্টে যাওয়ার পর প্রকৃতির মাঝে নতুন কিছু দেখার আগ্রহে থাকি না, প্রকৃতির মাঝ হতে নতুন কিছু উপভোগ করার চেষ্টা করি না। কিংবা প্রকৃতির নতুন রূপ দেখে কিছুটা মুগ্ধতা নতুন করে হৃদয়ের মাঝে জাগ্রত করি না? আমার তো সবগুলোতে উত্তর হ্যা, এখন আপনাদের বিষয়গুলো আগাম বলতে পারছি না, আমিতো ঠিকই সবগুলো পরিবর্তন উপভোগ করি।

IMG_20260207_114217.jpg

IMG_20260207_114226.jpg

সুতরাং যে বিষয়টি এই সিজনে আমি উপভোগ করলাম, ঠিক সেই বিষয়গুলো পরের বছরেও নতুনভাবে নতুন রূপে আমি উপভোগ করার অপেক্ষায় থাকবো, একটা নতুন আগ্রহ নিয়ে প্রকৃতির সেই রূপটা উপভোগ করার চেষ্টা করবো। হৃদয়ের মাঝে একটা নতুন আগ্রহ ঠিক তৈরী হয়ে থাকবে নতুন সেই রূপটা পুনরায় নতুন আবেগ নিয়ে উপভোগ করার। কি দারুণ একটা সমীকরণ, একই বিষয়ে আমরা বার বার আগ্রহবোধ করি।

IMG_20260207_114222.jpg

IMG_20260207_114224.jpg

একই বিষয়ে আমার বার বার নতুন কিছু উদঘাটন করার অপেক্ষা করি। আশ্চার্যজনক হলেও একটা সত্য এবং প্রকৃতি আমাদের সেই অনুভূতিটা তৈরী করার পথ তৈরী করে দেয়। শীতের শেষে প্রকৃতির নতুন রূপের কিছু দৃশ্য আজকে উপভোগ করেছি এবং সেগুলো উপভোগ করার সময়ই এই বিষয়টি আমার মাথায় আসে। লেখাগুলো লেখার সময় সত্যি আমিও দারুণভাবে প্রকৃতির প্রতি ভালোবাসা অনুভর করেছি। হয়তো আপনাদের ক্ষেত্রে তেমনটাই হবে।

তারিখঃ ফেব্রুয়ারী ০৭, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png