আমার বাড়ির ছোট্ট সবজি বাগান: পর্ব- ৭
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতি সতেজতায় আরো বেশী সতেজ থাকার চেষ্টা করছি। বাড়ির ছোট্ট সবজি বাগানে যতটা সম্ভব সময় দেয়ার চেষ্টা করি এবং নিজেকে চঞ্চল রাখার চেষ্টা করছি। অবশ্য এখন প্রকৃতি কিছুটা উষ্ণ কিন্তু তার সাথে সাথে আবার বৃষ্টিময়ও, হঠাৎ বৃষ্টিপাতে পুরো জমি কাঁদাময় হয়ে যাচ্ছে এবং তারপর পরিবেশটা একটু ভিন্ন রকম হয়ে যাচ্ছে। তবে আমার কাছে এটা দারুণ একটা আবহ মনে হয়, গ্রামীন প্রকৃতির একটা দারুণ ছোঁয়া পাওয়া যায়।
এর আগে সবজি বাগানের চাল কুমড়া নিয়ে লিখেছিলাম, শেষ পর্বে দারুণ ফুলের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছিলাম। সত্যি বলতে সবুজের মাঝে হলদে ফুলের এমন দৃশ্য দারুণ মুগ্ধকর মনে হয়েছে আমার নিকট। প্রচুর ফুল এসেছে গাছে, বৃষ্টির ছোঁয়ায় সেগুলো যেন আরো বেশী সতেজ হয়ে উঠেছে। যার কারণে এবার প্রত্যাশাটা একটু বেশী আমার, না শুধু চাল কুমড়ার বিষয়ে নয় বরং ঢেঁড়স এবং পুইঁশাক নিয়েও। কিন্তু বরবটি নিয়ে এখন আর আশাবাদি হচ্ছি না, যেহেতু ইতিমধ্যে অনেক বরবটি খাওয়া হয়েছে। এবং অধীক বৃষ্টিপাতের কারণে গাছগুলো বেশ শুকিয়ে গেছে।
বুঝা যাচ্ছে এই গাছগুলো হয়তো আর বেশী দিন টিকে থাকতে পারবে না, কারণ গাছের গোড়ায় পানি জমলে সেগুলো খুব বেশী দিন টিকে থাকতে পারে না। কিন্তু অন্যান্য সবজি গাছ ঠিক টিকে থাকতে পারে। এর মাঝে অবশ্য চাল কুমড়া গাছে ফুল হতে ছোট ছোট কয়েকটি চাল কুমড়ার হাসি বাগানে ঝুলে আছে। ছোট ছোট পলি দিয়ে সেগুলোকে ঢেকে দেয়ার চেষ্টা করেছি, যাতে নষ্ট না হয়ে যায়।
এমন ছোট সাইজের চাল কুমড়ায় আবার পোকার আক্রমন একটু বেশী হয়ে থাকে। একটা চাল কুমড়া বেশ বড় হয়েছে, মোটামুটি খাওয়ার উপযোগী বলতে পারেন। তবে আমি চাই আরো কিছুটা বড় হোক, সেই জন্য সুযোগ দিচ্ছি। প্রকৃতি ও পরিবেশ এমনটা থাকলে আরো কিছু ফুল হতে চাল কুমড়া আসবে বলে আশা রাখছি।
দেখুন, নিজের বাড়ির গাছে চাল কুমড়ার দৃশ্যগুলো দেখা মানে হৃদয়ের প্রশান্তি বাড়িয়ে দেয়া। সময় ও সুযোগ হয়তো সর্বদা আমাদের পক্ষে থাকে না কিন্তু বাড়ির সবজি বাগানের সবজি খাওয়া সুযোগ পাওয়ার মানেই হলো হৃদয়ের প্রশান্তি বাড়িয়ে দেয়া। সকাল বিকাল সেগুলোকে আগ্রহ নিয়ে চেক করা, কবে সেগুলোকে পাড়বো এবং রান্না করে খাবো, সেই রকম একটা আগ্রহকে জাগ্রত রাখা।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR










Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟