আবেগের কবিতা || তুমি হৃদয়ের হাসি || Original Poetry

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। অফিস এবং পরিবার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। আর হ্যা, মাঝে মাঝে ফুটবল বিশ্বকাপ নিয়ে কিছুটা ব্যাকুলও হয়ে উঠছি হি হি হি। সময়ের সাথে সাথে সব কিছুর সাথে মিলে মিশে থাকতে না পারলে সত্যি জীবনের মাঝে চঞ্চলতা ধরে রাখাটা অনেক বেশী মুশকিলের হয়ে যায়। চাই সেটা ভালো কিছুর সাথে হোক কিংবা খারাপ কিছুর সঙ্গ হোক, সময়ের সাথে বিচ্ছিন্ন হওয়া যাবে না।

আমাদের সম্মুখে হয়তো অনেক ধরণের অপশন থাকতে পারে কিন্তু সব সময় নিজের পছন্দ মতো অপশন গ্রহণ করার সুযোগ নাও থাকতে পারে, তখন পরিস্থিতি আমাদের যেটায় বাধ্য করবে সেদিকেই যেতে হবে। আমরা হয়তো অনেক ক্ষেত্রে অনেকের পরামর্শ নেয়ার চেষ্টা করি, আবার কখনো কখনো কারো মতের তোয়াক্কাও করি না। কিন্তু আমার দৃষ্টিতে নিজের মনের কথা সবার আগে শুনা উচিত, মন যেদিকে যাবে সেদিকেই যাওয়া উচিত। কারণ মনের সঙ্গ ছাড়া কেউ যেমন সফলতা ধরে রাখতে পারে নাই ঠিক তেমনি মনের বিপক্ষে গিয়ে কেউ ধ্বংস হতে ফিরে আসতে পারে নাই। মনের ভিন্ন অনুভূতি নিয়ে আমার আজকের ছোট একটা কবিতা, চলুন পড়ে দেখি-

myriams-fotos-freedom-2940655.jpg

তুমি ছাড়া বিষন্ন এই জীবন
ছন্নছাড়া মনে হয় সবই,
তুমি ছাড়া অসম্পূর্ণ এই ভুবন
তমসাচ্ছন্ন মনে হয় সবই।

তুমি আলোর রেখা এই জীবনে
সাফল্যের দ্বার খোলার চাবী,
তুমি হৃদয়ের হাসি এই ভুবনে
স্পন্দনে জাগ্রত রাখার কামিনী।

তুমি ছাড়া নীরব এই জীবন
নিস্পৃহ মনে হয় সবই,
তুমি ছাড়া নির্লিপ্ত এই ভুবন
বৈরাগ্য মনে হয় সবই।

তুমি স্পন্দন রেখা এই জীবনে
চঞ্চলতা ছড়াও হৃদয়ে,
তুমি মুগ্ধতার আভা এই ভুবনে
বিভোরতায় জড়াও সম্পর্কে।

তুমি আছো বলেই স্পন্দন আছে
তুমি ছাড়া সবই নিথর হয়ে থাকে,
তুমি আছো বলেই চঞ্চলতা ভাসে
তুমি ছাড়া সবই বিষন্ন লাগে।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

আপনি আমাদের সাথে একটি খুবই সত্য ও প্রেরণাদায়ক ব