জীবনের গল্প || ভুল যেখান হতে সংক্রমিত

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুন্দর মানসিকতা নিয়ে আরো সুন্দর সময় উপভোগ করার চেষ্টা করছেন। কারণ যে সময়টা এখন চলে যাচ্ছে সেটাকে অসুন্দর করার মানেই হচ্ছে সময়ের সঠিক মূল্যায়ন না করা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সময়ের সঠিক মূল্যায়ন করার চেষ্টা করছি। প্রতিটি সময়ের সঠিক ব্যবহার যখন আমরা নিশ্চিত করতে পারি, প্রতিটি ক্ষণের অবচয় আমরা যখন রোধ করতে পারি, তখনই সেটার সঠিক ব্যবহার নিশ্চিত করা সহজ হয়ে উঠে। এটা যারা করতে পারে তারা কখনো পিছনে ফিরে তাকায় না।

আসলে আমরা যখন কোন নির্দিষ্ট কাজ করার চেষ্টা করি, আর সেখানে যখন আমরা ভুল কিছু করে ফেলি, তখন সেখান হতে আমাদের একটা নির্দিষ্ট কিছু শিক্ষা হয়, অর্থাৎ যে ভুলটা করেছে সেটা যে ভুল ছিলো সেটা বুঝতে পারি আর কি করলে সেই ভুলটা হতো না সেটাকেও চিনতে পারি। কিন্তু পরক্ষণে যদি আমরা সেই ভুলটা পুনরায় করি তাহলে এটা পরিস্কার হয়ে যায় যে আমরা ভুল হতে যে শিক্ষাটা পেয়েছিলাম সেটাকে কাজে লাগাতে পারি নাই। আর এভাবেই আমাদের সময়ের অবমূল্যায়ন ঘটে থাকে, আমরা সময়কে নষ্ট করে থাকি।

mohamed_hassan-question-10037758_1280.png

আমাদের ছোট বেলায় আমরা এমন অনেক ভুল করতাম, কিন্তু তারপর সেটাকে আবার ভুলে যেতাম। বড়রা হয়তো সেটাকে দেখতেন কিন্তু আমাদের কিছু বলতেন না, বা সেটাকে খুব বেশী গুরুত্ব দিতেন না। তারা হয়তো চিন্তা করতেন আমরা ছোট তাই বার বার একই ভুল করছি, বড় হয়ে হয়তো ঠিক হয়ে যাবে। এই ভুলটা আমরা বুঝতে পারবো এবং তারপর একটা সময় নিজ হতেই সংশোধন করে নিতে পারবো। কিন্তু আদতে এখানেই বড়রা সবচেয়ে বড় ভুল করে থাকেন। তাদের এমন ব্যবহার আমাদের মাঝে এক ধরণের স্বস্তি এনে দিতো, যে ভুল করলে বাবা বা বড় ভাই বা বোন বকা দিবেন না।

এই যে এক ধরণের সাহস কিংবা আশ্বস্ত আমরা পেয়ে যেতাম, এটাই কিন্তু আমাদের বার বার ভুল করার সাহস যোগাতে আমাদের সংশোধন হওয়ার সুযোগ নষ্ট করে দিতো। আর সেটার ধারাবাহিকতায় আমরা বার বার ভুল করতাম, সেই যে একটা ভুল করার অভ্যেস আমাদের মাঝে তৈরী হয়ে যেতো, সেটা কিন্তু আর থামতো না বরং দিনকে দিন সেটা বাড়তে থাকতো। আর এভাবেই আমরা ভুল করার ব্যাপারে অধীক উৎসাহিত হতাম। আমাদের সমস্যাগুলো ছোটবেলা হতেই এভাবে বড় হতে থাকতো, নিজেদের অজান্তেই বড়রা আমাদের ভুল করা শেখাতো।

কিন্তু করে দেখুন, সেই দিনের সেই সাহসগুলো আমাদের কতটা আশ্বস্ত করতো, ভুল করার ব্যাপারে আমাদের ভয়গুলো কতটা দূরে সরে যেতো। অথচ তখন যদি আমরা কঠিন শাসনের মাঝে থাকতাম, ভুল করার পর সেই বিষয়ে শাস্তি পেতাম, তাহলে হয়তো পরবর্তীতে সেই ভুলটা করার ব্যাপারে দ্বিতীয় বার চিন্তা করতাম, নতুন করে সেই একই ভুল করার ব্যাপারে সাহসি হতাম না, কেউ আমাকে বাঁচিয়ে দিবে সেই ভরসায় থাকতাম না। আসলে ভুল করার খারাপ শিক্ষাটা কিন্তু আমাদের পরিবার হতেই আসে, সেটা বড়রা সর্বদা সঠিকভাবে উপলব্ধি করতে পারে না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...